পেনসিলভানিয়া, ০৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৩ মাঘ, ১৪৩২

সর্বশেষ:
৪৬ আসনে বিদ্রোহীদের চাপে বিএনপি ও মিত্ররা জুলাই বিপ্লবীদের ৩৬ দফা অঙ্গীকার ভোটের প্রচারে ফেসবুকে বিএনপির ব্যয় ৩৭ লাখ টাকা, জামায়াতের কত আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার: ওবায়দুল কাদের বিদ্যুৎ খাতের লুটপাটে জড়িত হাসিনা-নসরুল যে ইশতেহার ঘোষণা করলেন তাসনিম জারা পটুয়াখালী-৪ আসন: বিএনপি-চরমোনাই লড়াইয়ে ফ্যাক্টর আ.লীগের ভোট আসন্ন নির্বাচনে কী ক্ষমতায় আসতে পারে জামায়াতে ইসলামী ইতালি সমর্থন জানালো বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জুলাই চাটারকে: উপ-প্রতিমন্ত্রী সব আসনেই জয় চায় বিএনপি, চমক দেখাতে প্রস্তুত জামায়াত দেশের প্রধান চ্যালেঞ্জ এখন টিকে থাকা নয় বরং স্থিতিশীলতা নিশ্চিত করা জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আলিফ হত্যা মামলা: চিন্ময়সহ ৩৯ আসামির বিরুদ্ধে চার্জ গঠন, বিচার শুরু দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রার্থিতা বহাল: আইনি জটিলতা ও বিতর্কে নির্বাচন বিপিসির এলপিজি আমদানির অনুমোদন, বাজারে স্বস্তির আশা

একসঙ্গে মঞ্চ মাতালেন শাহরুখ, সালমান ও আমির

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০২:১৫ এএম, ০৩ মার্চ, ২০২৪

আনুষ্ঠানিকভাবে জুলাই মাসে বিয়ের পিঁড়িতে বসবেন এই জুটি। তবে উৎসব শুরু হয়ে গেছে মার্চে মাসেই! এই আয়োজনের প্রথম দিনে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক পপ তারকা রিহানা। তবে দ্বিতীয় দিনে মঞ্চের দখল নেন বলিউডের তিন খান। 

যেখানে ছিলেন শাহরুখ, সালমান ও আমির। শুধু তাই নয়, কাঁধে কাঁধ মিলিয়ে নাচলেন তারা। একে অন্যের হুক স্টেপও করলেন একসঙ্গে। রীতিমতো ডান্স ফ্লোরে আগুন লাগিয়ে দিলেন বলিউডের তিন খান। রাম চরণ এবং জুনিয়র এনটিআর অভিনীত ‘আরআরআর’ এর ‘নাটু নাটু’ গানের তালে নাচতে দেখা যায় তাদের। 


এদিন একই রঙের পোশাক পরেছিলেন শাহরুখ-সালমান। তাদের দুজনের পরনেই ছিল আফগানি স্টাইলের কালো পাজামা ও কুর্তা। তবে তাদের থেকে একটু ‘হটকে’ আমির পরেছিলেন সবুজ কুর্তা। নাচের পর আবার আমিরের পিঠ চাপড়ে দিলেন শাহরুখ। তিন খানের একসঙ্গে নাচের ভিডিও সত্যিই বিরল বৈকি। বলিউডের বিনোদন দুনিয়ায় তৈরি হল নতুন ইতিহাস।


তবে এখানেই শেষ নয়, ‘নাটু নাটু’তে একসঙ্গে নাচার পর প্রথমে সালমান, তারপর আমির, পরে শাহরুখ যে যার নিজস্ব স্টাইলে নাচলেন। আর যে যখন নাচলেন পাশে দাঁড়িয়ে অন্য দুই খান তখন তাকে অনুসরণ করলেন।


সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ভিডিও। যেখানে সালমান, আমির এবং শাহরুখকে 'ছাইয়া ছাইয়া', 'মুজসে শাদি করোগি' থেকে টাওয়াল ডান্স, 'জিনে কে হ্যায় চার দিন' আর 'রং দে বাসন্তি'-এর 'মাস্তি কি পাঠশালা'-গানের স্টেপে নাচতে দেখা যায়।


তিন খানের এই নাচ দেখে উচ্ছ্বসিত নেটপাড়া। তারা বলছেন, যে কাজ ভারতবর্ষের তাবড় তাবড় পরিচালক-প্রযোজকরা করতে পারেন না, সে কাজ মুকেশ আম্বানি করে দেখিয়েছেন। তাদের এক মঞ্চে নিয়ে এসেছেন তিনি।


পয়লা মার্চ থেকে জামনগরে শুরু হয়েছে মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রি-ওয়েডিং অনুষ্ঠান। আর তাতেই চাঁদের হাট বসেছে। একদিকে যেমন বিল গেটস, মার্ক জুকারবার্গরা রয়েছেন; অন্যদিকে হাজির প্রায় গোটা বলিউড। শচীন টেণ্ডুলকার, মহেন্দ্র সিং ধোনির মতো ক্রিকেট তারকারাও উপস্থিত হয়েছেন। গতকাল শনিবার সকালে ছিল জঙ্গল থিমের পোশাক। রাতে এথনিক ও সেমি এথনিক পোশাকে দেখা যায় সকলকে।




মন্তব্যঃ

দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!

নতুন মন্তব্য করুন:

ad
সকল খবর জানতে ক্লিক করুন
ad