পেনসিলভানিয়া, ০৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৩ মাঘ, ১৪৩২

সর্বশেষ:
৪৬ আসনে বিদ্রোহীদের চাপে বিএনপি ও মিত্ররা জুলাই বিপ্লবীদের ৩৬ দফা অঙ্গীকার ভোটের প্রচারে ফেসবুকে বিএনপির ব্যয় ৩৭ লাখ টাকা, জামায়াতের কত আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার: ওবায়দুল কাদের বিদ্যুৎ খাতের লুটপাটে জড়িত হাসিনা-নসরুল যে ইশতেহার ঘোষণা করলেন তাসনিম জারা পটুয়াখালী-৪ আসন: বিএনপি-চরমোনাই লড়াইয়ে ফ্যাক্টর আ.লীগের ভোট আসন্ন নির্বাচনে কী ক্ষমতায় আসতে পারে জামায়াতে ইসলামী ইতালি সমর্থন জানালো বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জুলাই চাটারকে: উপ-প্রতিমন্ত্রী সব আসনেই জয় চায় বিএনপি, চমক দেখাতে প্রস্তুত জামায়াত দেশের প্রধান চ্যালেঞ্জ এখন টিকে থাকা নয় বরং স্থিতিশীলতা নিশ্চিত করা জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আলিফ হত্যা মামলা: চিন্ময়সহ ৩৯ আসামির বিরুদ্ধে চার্জ গঠন, বিচার শুরু দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রার্থিতা বহাল: আইনি জটিলতা ও বিতর্কে নির্বাচন বিপিসির এলপিজি আমদানির অনুমোদন, বাজারে স্বস্তির আশা

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন নুর

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:০৫ পিএম, ২১ সেপ্টেম্বর, ২০২৫

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর উন্নত চিকিৎসার উদ্দেশ্যে সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে সিঙ্গাপুর যাচ্ছেন। রোববার (২১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তার দলের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে।

সরকারকে সাধুবাদ জানিয়ে গণঅধিকার পরিষদের বিবৃতিতে বলা হয়েছে, দেরিতে হলেও উন্নত চিকিৎসার জন্য সরকার যে পদক্ষেপ নিয়েছে তার জন্য সরকারকে সাধুবাদ।

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নুরুল হক নুরের চিকিৎসা হবে বলে দলটির নেতারা জানিয়েছেন।

গত ২৯ আগস্ট কেন্দ্রীয় কার্যায়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীতে থাকা পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার এজেন্টদের অতর্কিত হামলায় গুরুতর আহত হয়ে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর দীর্ঘ ১৮ দিন ঢাকা মেডিকেল কলেজ ও পরবর্তীতে বেসরকারি মেডিকেলে চিকিৎসা নিয়ে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের অনিচ্ছা সত্বেও চিকিৎসকের পরামর্শে তার পরিবার ও দলীয় সিদ্ধান্তে তাকে বিদেশে পাঠানো হচ্ছে। দেশবাসীর কাছে তাঁর দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করছে গণঅধিকার পরিষদ।


মন্তব্যঃ

দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!

নতুন মন্তব্য করুন:

ad
সকল খবর জানতে ক্লিক করুন
ad