পেনসিলভানিয়া, ০৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৪ মাঘ, ১৪৩২

সর্বশেষ:
৪৬ আসনে বিদ্রোহীদের চাপে বিএনপি ও মিত্ররা জুলাই বিপ্লবীদের ৩৬ দফা অঙ্গীকার ভোটের প্রচারে ফেসবুকে বিএনপির ব্যয় ৩৭ লাখ টাকা, জামায়াতের কত আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার: ওবায়দুল কাদের বিদ্যুৎ খাতের লুটপাটে জড়িত হাসিনা-নসরুল যে ইশতেহার ঘোষণা করলেন তাসনিম জারা পটুয়াখালী-৪ আসন: বিএনপি-চরমোনাই লড়াইয়ে ফ্যাক্টর আ.লীগের ভোট আসন্ন নির্বাচনে কী ক্ষমতায় আসতে পারে জামায়াতে ইসলামী ইতালি সমর্থন জানালো বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জুলাই চাটারকে: উপ-প্রতিমন্ত্রী সব আসনেই জয় চায় বিএনপি, চমক দেখাতে প্রস্তুত জামায়াত দেশের প্রধান চ্যালেঞ্জ এখন টিকে থাকা নয় বরং স্থিতিশীলতা নিশ্চিত করা জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আলিফ হত্যা মামলা: চিন্ময়সহ ৩৯ আসামির বিরুদ্ধে চার্জ গঠন, বিচার শুরু দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রার্থিতা বহাল: আইনি জটিলতা ও বিতর্কে নির্বাচন বিপিসির এলপিজি আমদানির অনুমোদন, বাজারে স্বস্তির আশা

ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে “জ্যাকব-নীরার” করা তিনটি মামলাই খারিজ করে দিয়েছেন আদালত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯:৪৯ এএম, ১৪ মে, ২০২৪

যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে জ্যাকব-নীরার করা তিনটি মামলাই খারিজ করে দিয়েছেন আদালত ।সোমবার নিউ ইয়র্কের কুইন্স ক্রিমিনাল কোর্টে তিনটি মামলার শুনানি শেষে আদালত এ রায় দেন। রায়ে বলা হয়, ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর সত্যতা পাওয়া যায়নি। গেল ফেব্রুয়ারি মাসে ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে অনলাইন এক্টিভিস্ট সাব্বিরুল তালুকদার ওরফে জ্যাকব মিল্টন ও মনাক্কা খাতুন ওরফে নীরু এস নীরা মোট তিনটি মামলা দায়ের করেন।

পুলিশের কাছে করা মামলার এসব বিবরণে বলা হয়, ইলিয়াস হোসাইন টেলিফোনে সাব্বিরুল ও মনাক্কাকে হত্যা-ধর্ষণ এবং বোমা মেরে বাড়ি উড়িয়ে দেয়ার হুমকি দেন। কিন্তু ইলিয়াস হোসাইনের কল লিস্টের সাথে বাদীদের বর্ননা না মেলায় আদালত মামলাগুলো খারিজ করে দেন। সেই সাথে আদালত বাদীদের সুরক্ষার আদেশটিও ( অর্ডার অব প্রোটেকশন) বাতিল করে দেন।

এর আগেও জ্যাকব -নীরা যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করায় সংগঠনটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরবর্তীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হস্তক্ষেপে সেই মামলাটি তুলে নেয় তারা। এছাড়া বাংলাদেশ স্যোসাইটি, জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস ওনার্স এসোসিয়েশনসহ বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তাদের করা মামলা রয়েছে।

মন্তব্যঃ

দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!

নতুন মন্তব্য করুন:

ad
সকল খবর জানতে ক্লিক করুন
ad