255
আপার ডার্বি টাউনশিপে আসন্ন নির্বাচনে তিন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীর পরিচিতি সভা অনুষ্ঠিত
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২:৫১ পিএম, ২৬ অক্টোবর, ২০২৫
আপার ডার্বি (পেনসিলভেনিয়া), ২৫ অক্টোবর ২০২৫:
পেনসিলভেনিয়ার আপার ডার্বি টাউনশিপে আগামী ৪ নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে অংশগ্রহণকারী তিনজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীর পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে স্থানীয় ঢাকা ক্লাব পার্টি সেন্টারে।
বাংলাদেশি প্রবাসীদের বিপুল উপস্থিতিতে এই অনুষ্ঠানটি পরিণত হয় এক উৎসবমুখর মিলনমেলায়।
ডেমোক্র্যাটিক পার্টি থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন—
• সাঈদুজ্জামান ড্যানি – টাউনশিপ ট্রেজারার পদে
• মোহাম্মদ আরিফ হোসেন – স্কুল বোর্ড ডিস্ট্রিক্ট পদে
• সায়মা দিশা – ৭ম ডিস্ট্রিক্ট কাউন্সিলর পদে
প্রায় চার শতাধিক প্রবাসীর উপস্থিতিতে অনুষ্ঠিত এ পরিচিতি সভায় কমিউনিটির বিভিন্ন স্তরের নেতা, নারী সংগঠক, তরুণ প্রজন্মের প্রতিনিধি ও মূলধারার রাজনীতিবিদরা অংশ নেন।
অনুষ্ঠানটি দুই পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্ব পরিচালনা করেন সাইকুল ইসলাম, দ্বিতীয় পর্ব পরিচালনা করেন প্রাক্তন কাউন্সিলর শেখ সিদ্দিক। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
বক্তারা বলেন, “দল-মত নির্বিশেষে যোগ্য প্রার্থীদের বিজয়ের মাধ্যমে বাংলাদেশি কমিউনিটির মর্যাদা আরও উজ্জ্বল করতে হবে।”
দ্বিতীয় পর্বে প্রার্থীরা একে একে তাদের বক্তব্য রাখেন।
সায়মা দিশা সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “আপনাদের ভালোবাসা ও সহযোগিতায় আমরা পরিবর্তনের পথে আরও এক ধাপ এগিয়ে যাব। আমি আপনাদের ভোট ও স্বেচ্ছাসেবী সহযোগিতা কামনা করছি।”
মোহাম্মদ আরিফ হোসেন বলেন, “ভোটের মাধ্যমে আপনাদের বিশ্বাস অর্জন করতে চাই। শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যেই আমি প্রার্থী হয়েছি।”
সবশেষে সাঈদুজ্জামান ড্যানি আবেগভরা কণ্ঠে বলেন,
“আজকের এই বিপুল সমাগম দেখে আমি অভিভূত। এই ঐক্য প্রমাণ করে—একদিন আপার ডার্বি টাউনশিপেও বাংলাদেশি বংশোদ্ভূত নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে। সেই দিন আর দূরে নয়।”
অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন এবিএম আলতামাস বাবুল।
পরিচিতি সভা শেষে অতিথিদের জন্য পরিবেশিত হয় নৈশভোজ, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।
এই পরিচিতি সভা প্রবাসী বাংলাদেশি সমাজে নতুন আশার আলো জ্বেলে দিয়েছে—একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ নেতৃত্ব গড়ে তোলার প্রত্যয়ে। 🇧🇩🇺🇸
মন্তব্যঃ
দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!
নতুন মন্তব্য করুন:
- ৪৬ আসনে বিদ্রোহীদের চাপে বিএনপি ও মিত্ররা
- জুলাই বিপ্লবীদের ৩৬ দফা অঙ্গীকার
- ভোটের প্রচারে ফেসবুকে বিএনপির ব্যয় ৩৭ লাখ টাকা, জামায়াতের কত
- আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার: ওবায়দুল কাদের
- বিদ্যুৎ খাতের লুটপাটে জড়িত হাসিনা-নসরুল
- যে ইশতেহার ঘোষণা করলেন তাসনিম জারা
- পটুয়াখালী-৪ আসন: বিএনপি-চরমোনাই লড়াইয়ে ফ্যাক্টর আ.লীগের ভোট
- আসন্ন নির্বাচনে কী ক্ষমতায় আসতে পারে জামায়াতে ইসলামী
- ইতালি সমর্থন জানালো বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জুলাই চাটারকে: উপ-প্রতিমন্ত্রী
- সব আসনেই জয় চায় বিএনপি, চমক দেখাতে প্রস্তুত জামায়াত
- দেশের প্রধান চ্যালেঞ্জ এখন টিকে থাকা নয় বরং স্থিতিশীলতা নিশ্চিত করা
- জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
- আলিফ হত্যা মামলা: চিন্ময়সহ ৩৯ আসামির বিরুদ্ধে চার্জ গঠন, বিচার শুরু
- দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রার্থিতা বহাল: আইনি জটিলতা ও বিতর্কে নির্বাচন
- বিপিসির এলপিজি আমদানির অনুমোদন, বাজারে স্বস্তির আশা
- ঝুঁকিপূর্ণ সারা দেশের ৬৭৪৮ ভোটকেন্দ্র
- বিএনপির সঙ্গে সম্পর্ক গড়তে মরিয়া ভারত
- সিলেটের ছয় আসনে ৪০ প্রার্থীর মধ্যে কোটিপতি ২২
- ২৬৮ আসনে এককভাবে নির্বাচনের ঘোষণা চরমোনাইয়ের দলের
- যেসব আসনে নির্বাচন করবে এনসিপি
- ৮ দলের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা নিয়ে যা জানা গেলো
- ডোনাল্ড ট্রাম্পের উপর গুলির ঘটনার পর প্রেসিডেন্ট বাইডেনের প্রতিক্রিয়া
- ফ্যাশন গ্যালারিতে চলছে ঈদ স্পেশাল অফার
- আবারও বাড়লো স্বর্ণের দাম
- 🇧🇩 মেলবোর্ন বোরোতে আবারও বাংলাদেশি নেতৃত্বের জয়জয়কার — মেয়র পদে পুনর্নির্বাচিত মাহবুবুল আলম তৈয়ব 🇧🇩
- নেক্সটজেনের উদ্যোগে চাঁদ রাত উদযাপনের ব্যাপক প্রস্তুতি
- বাংলাদেশ ট্যাক্সি সোসাইটি অব ফিলাডেলফিয়া’র নতুন নেতৃত্ব ঘোষণা
- মা….
- দিনাজপুর সোসাইটি অব পেনসিলভেনিয়ার ইফতার মাহফিল সম্পন্ন
- “৯০ দশকের অসাধারন কিছু স্মৃতি নিয়ে আমার লেখা”
- কুষ্টিয়া সোসাইটি অফ পেনসিলভেনিয়ার নতুন কমিটির আত্মপ্রকাশ
- মহান স্বাধীনতা দিবস উদযাপন ও পতাকা উত্তোলন, ফিলাডেলফিয়া সিটি,পিএ
- বৃহত্তর ময়মনসিংহ সোসাইটি অব পেনসিলভেনিয়ার নতুন কমিটি গঠিত
- 🇧🇩যুক্তরাষ্ট্রের আপার ডার্বি নির্বাচনে তিন বাংলাদেশি প্রার্থীর জয়জয়কার 🇧🇩
- “টেম্পেল ইউনিভার্সিটির সম্মাননা পেয়েছেন আনিসা আরা”
- ৫০ বছরে সবচেয়ে লম্বা সূর্যগ্রহণ
- ইসলামিক সেন্টার অফ দেলোয়ার কাউন্টি ব্যাডমিন্টন স্কোয়াড ফাইনাল রাউন্ড
- “স্বপ্ন যাবে বাড়ি আমার”
- “নেক্সটজেনের উদ্যোগে চাঁদ রাত উৎযাপিত”
- মুনা সেটার অব আপার ডার্বিতে খতমে তারাবী সম্পন্ন





