পেনসিলভানিয়া, ০৮ আগস্ট, ২০২৬ | ২৩ শ্রাবণ, ১৪৩৩

সর্বশেষ:
কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান ডেমোক্রেটিক প্রাইমারিতে বাংলাদেশিদের ঐতিহাসিক বিজয় পেনসেলভেনিয়া উইমেন ফোরাম আয়োজিত মা দিবস উদযাপন পেনসিলভেনিয়ার আপার ডারবিতে বিশ্ব মা দিবস উদযাপন সারম্বরে যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি: বিশেষ পাসপোর্ট ঘিরে আলোচনা ও বিতর্ক আইভি লিগে ইতিহাস গড়ল আপার ডার্বির বাংলাদেশি শিক্ষার্থী প্রেসিডেনশিয়াল এআই চ্যালেঞ্জে নর্থইস্ট আঞ্চলিক বিজয়ী আপার ডারবি হাই স্কুলের মাহিন ট্রাম্পের নৈশভোজ গুলি: হামলাকারী আটক, নিরাপত্তা জোরদার

আপার ডার্বিতে বাংলাদেশ দূতাবাসের মোবাইল কনস্যুলার সেবা ১ নভেম্বর

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০১:২৯ পিএম, ২৬ অক্টোবর, ২০২৫

আপার ডার্বি (পেনসিলভেনিয়া), অক্টোবর ২০২৫:

ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস আগামীশনিবার, ১ নভেম্বর ২০২৫ তারিখে আপার ডার্বিতে মোবাইল কনস্যুলার সেবা প্রদান করবে। এই সেবা অনুষ্ঠিত হবে Masjid Al-Madinah, Upper Darby Islamic Center-এ, যার ঠিকানা — 201 South 69th Street, Upper Darby, PA 19082

সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এই একদিনের সেবা কার্যক্রম।

দূতাবাসের এই মোবাইল সেবায় প্রবাসী বাংলাদেশিরা নিচের গুরুত্বপূর্ণ কনস্যুলার সেবা গ্রহণ করতে পারবেনঃ

NVR (No Visa Required) – যারা বাংলাদেশি বংশোদ্ভূততাদের জন্য নো ভিসারিকোয়ার্ডসিল প্রদান।

E-Passport Application – নতুন -পাসপোর্ট আবেদন গ্রহণ।

Power of Attorney – পাওয়া অব অ্যাটর্নি সম্পাদন।


তবে দূতাবাস জানিয়েছে, MRP (Machine Readable Passport পুনঃইস্যুর আবেদন গ্রহণ করা হবে না।


ই-পাসপোর্টের আবেদনকারীদের অবশ্যই অনলাইনে ফর্ম পূরণের পর প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে উপস্থিত হতে হবে। বিস্তারিত তথ্য ও আবেদন লিংক পাওয়া যাবে দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইটে:

🔗https://washington.mofa.gov.bd


অতিরিক্ত তথ্যের জন্য যোগাযোগ করা যাবে নিম্নোক্ত নম্বরে:

📞 215-651-1923484-664-0647


বাংলাদেশ দূতাবাসের এই উদ্যোগের মাধ্যমে পেনসিলভেনিয়া ও আশেপাশের রাজ্যের প্রবাসী বাংলাদেশিরা সহজেই প্রয়োজনীয় কনস্যুলার সেবা গ্রহণের সুযোগ পাবেন—যা প্রবাসী কমিউনিটির জন্য একটি তাৎপর্যপূর্ণ সহায়তা হিসেবে বিবেচিত হচ্ছে।

মন্তব্যঃ

দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!

নতুন মন্তব্য করুন:

ad
সকল খবর জানতে ক্লিক করুন
ad