81
আইইএলটিএস ছাড়াই যুক্তরাষ্ট্রে মাস্টার্সে ২২লাখ টাকার ফেলোশিপ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২:০৯ এএম, ০৩ মার্চ, ২০২৪
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে অবস্থিত ইউনিভার্সিটি অব পিটার্সবার্গের গ্লোবাল স্টাডিজ সেন্টার সেখানে মাস্টার্স করার জন্য ফেলোশিপ প্রদান করবে। এই ফেলোশিপের পোশাকি নাম ‘এইচজে হেইনজ ফেলোশিপ’ (H. J. Heinz Fellowship)। উন্নয়নশীল দেশগুলোর সম্ভাবনাময় মেধাবী শিক্ষার্থীদের মাস্টার্সে ফান্ডিংয়ের উদ্দেশ্যে এই ফেলোশিপ দেওয়া হয়।
এটি এক বছর থেকে সর্বোচ্চ দুই বছর মেয়াদি ফেলোশিপ, যা শুরু হয় আগস্টে এবং শেষ হয় জুনে। এই ফেলোশিপের অধীনে নির্বাচিত ফেলোকে প্রায় ২২ লাখ ২০ হাজার টাকা দেওয়া হবে। তবে ফেলোশিপ চলাকালে কোনো ফেলো যদি বিশ্ববিদ্যালয়ের সম্মতি ব্যতিরেকে ফেলোশিপ বাতিল করেন অথবা যুক্তরাষ্ট্র ত্যাগ করেন, তাহলে ফেলোশিপের টাকা ফেরত দিতে হবে।
যা পাওয়া যাবে
- লিভিং স্টাইপেন্ড: ২১ লাখ ১০ হাজার টাকা (১৯ হাজার ২০০ মার্কিন ডলার, মাসিক ইনস্টলমেন্টে পাওয়া যাবে)
- অ্যাকটিভিটি ফান্ড: ১ লাখ ১০ হাজার টাকা (১ হাজার মার্কিন ডলার)
আবেদনের যোগ্যতা
- আবেদনকারীদের অবশ্যই মাস্টার্স প্রোগ্রামে (যে শিক্ষাবর্ষের শুরুতে তাঁরা হেইনজ ফেলোশিপ চান) ভর্তি হতে হবে।
- মাস্টার্সের বিষয় হবে: পাবলিক হেলথ, আইন, পাবলিক অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, শিক্ষা অথবা নার্সিং থেকে যেকোনো একটি।
- আবেদনকারীকে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট ডিগ্রি সম্পন্ন করতে হবে।
- ইংরেজি বলা, পড়া ও লেখায় দক্ষ হতে হবে।
- কর্মজীবনের প্রাথমিক বা মাঝামাঝি পর্যায়ে আছে এমন আবেদনকারীকে অগ্রাধিকার দেওয়া হবে।
- বর্তমানে কর্মরত অথবা পলিসি ডোমেইনের সঙ্গে সম্পৃক্ত, এমন ব্যক্তিবিশেষের জন্য এই ফেলোশিপ দেওয়া হয়। মৌলিক একাডেমিক গবেষণা, একাডেমিক সাবাটিক্যাল বা চিকিৎসা গবেষণার জন্য এই ফেলোশিপ দেওয়া হয় না।
আবেদনের সময়
- মাস্টার্সে আবেদনের সময় এই ফেলোশিপের কথা উল্লেখ করতে হয়। তবে ভিন্ন ভিন্ন বিষয়ের ক্ষেত্রে আবেদনের সময় ভিন্ন হতে পারে, শিক্ষার্থীকে নিজ বিষয়ের ব্যাপারে খোঁজ নিতে হবে
- ফেলোশিপের বিজয়ীর নাম প্রকাশ করা হয় মে মাসে।
- ফেলোশিপ বছর শুরু হয় আগস্টের ১ তারিখ।
- ফেলোশিপ বছর শেষ হয় জুনের ৩০ তারিখ।
আবেদনের লিংক পেতে ও বিস্তারিত জানতে ভিজিট করুন: ucis.pitt.edu/global/hj-heinz-fellowship
প্রয়োজনে যোগাযোগ
ভেরোনিকা ড্রিস্তাস, ই-মেইল: dristas@pitt.edu, ফোন: +1 412-624-4803
লিংক: ucis.pitt.edu/global/people/veronica-dristas
মন্তব্যঃ
দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!
নতুন মন্তব্য করুন:
- ৪৬ আসনে বিদ্রোহীদের চাপে বিএনপি ও মিত্ররা
- জুলাই বিপ্লবীদের ৩৬ দফা অঙ্গীকার
- ভোটের প্রচারে ফেসবুকে বিএনপির ব্যয় ৩৭ লাখ টাকা, জামায়াতের কত
- আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার: ওবায়দুল কাদের
- বিদ্যুৎ খাতের লুটপাটে জড়িত হাসিনা-নসরুল
- যে ইশতেহার ঘোষণা করলেন তাসনিম জারা
- পটুয়াখালী-৪ আসন: বিএনপি-চরমোনাই লড়াইয়ে ফ্যাক্টর আ.লীগের ভোট
- আসন্ন নির্বাচনে কী ক্ষমতায় আসতে পারে জামায়াতে ইসলামী
- ইতালি সমর্থন জানালো বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জুলাই চাটারকে: উপ-প্রতিমন্ত্রী
- সব আসনেই জয় চায় বিএনপি, চমক দেখাতে প্রস্তুত জামায়াত
- দেশের প্রধান চ্যালেঞ্জ এখন টিকে থাকা নয় বরং স্থিতিশীলতা নিশ্চিত করা
- জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
- আলিফ হত্যা মামলা: চিন্ময়সহ ৩৯ আসামির বিরুদ্ধে চার্জ গঠন, বিচার শুরু
- দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রার্থিতা বহাল: আইনি জটিলতা ও বিতর্কে নির্বাচন
- বিপিসির এলপিজি আমদানির অনুমোদন, বাজারে স্বস্তির আশা
- ঝুঁকিপূর্ণ সারা দেশের ৬৭৪৮ ভোটকেন্দ্র
- বিএনপির সঙ্গে সম্পর্ক গড়তে মরিয়া ভারত
- সিলেটের ছয় আসনে ৪০ প্রার্থীর মধ্যে কোটিপতি ২২
- ২৬৮ আসনে এককভাবে নির্বাচনের ঘোষণা চরমোনাইয়ের দলের
- যেসব আসনে নির্বাচন করবে এনসিপি
- ৮ দলের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা নিয়ে যা জানা গেলো
- ডোনাল্ড ট্রাম্পের উপর গুলির ঘটনার পর প্রেসিডেন্ট বাইডেনের প্রতিক্রিয়া
- ফ্যাশন গ্যালারিতে চলছে ঈদ স্পেশাল অফার
- আবারও বাড়লো স্বর্ণের দাম
- 🇧🇩 মেলবোর্ন বোরোতে আবারও বাংলাদেশি নেতৃত্বের জয়জয়কার — মেয়র পদে পুনর্নির্বাচিত মাহবুবুল আলম তৈয়ব 🇧🇩
- নেক্সটজেনের উদ্যোগে চাঁদ রাত উদযাপনের ব্যাপক প্রস্তুতি
- বাংলাদেশ ট্যাক্সি সোসাইটি অব ফিলাডেলফিয়া’র নতুন নেতৃত্ব ঘোষণা
- মা….
- দিনাজপুর সোসাইটি অব পেনসিলভেনিয়ার ইফতার মাহফিল সম্পন্ন
- “৯০ দশকের অসাধারন কিছু স্মৃতি নিয়ে আমার লেখা”
- কুষ্টিয়া সোসাইটি অফ পেনসিলভেনিয়ার নতুন কমিটির আত্মপ্রকাশ
- মহান স্বাধীনতা দিবস উদযাপন ও পতাকা উত্তোলন, ফিলাডেলফিয়া সিটি,পিএ
- বৃহত্তর ময়মনসিংহ সোসাইটি অব পেনসিলভেনিয়ার নতুন কমিটি গঠিত
- 🇧🇩যুক্তরাষ্ট্রের আপার ডার্বি নির্বাচনে তিন বাংলাদেশি প্রার্থীর জয়জয়কার 🇧🇩
- “টেম্পেল ইউনিভার্সিটির সম্মাননা পেয়েছেন আনিসা আরা”
- ৫০ বছরে সবচেয়ে লম্বা সূর্যগ্রহণ
- ইসলামিক সেন্টার অফ দেলোয়ার কাউন্টি ব্যাডমিন্টন স্কোয়াড ফাইনাল রাউন্ড
- “স্বপ্ন যাবে বাড়ি আমার”
- “নেক্সটজেনের উদ্যোগে চাঁদ রাত উৎযাপিত”
- মুনা সেটার অব আপার ডার্বিতে খতমে তারাবী সম্পন্ন





