পেনসিলভানিয়া | ১৪ আগস্ট, ২০২৬ | ২৯ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করা: তারেক রহমানের বিচক্ষণ সিদ্ধান্তের প্রতিফলন মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ
হোম খেলার মাঠ বাংলাদেশ সিরিজের জন্য জিম্বাবুয়ের ১৫ সদস্যের দল ঘোষণা

বাংলাদেশ সিরিজের জন্য জিম্বাবুয়ের ১৫ সদস্যের দল ঘোষণা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:৩৭ পিএম, ২৪ এপ্রিল, ২০২৪ 191
বাংলাদেশ সিরিজের জন্য জিম্বাবুয়ের ১৫ সদস্যের দল ঘোষণা

বাংলাদেশ সফরে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। দলের অধিনায়কত্ব করবেন অলরাউন্ডার সিকান্দার রাজা। দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন ব্যাটিং অলরাউন্ডার জোনাথন ক্যাম্পবেল। নতুন করে ডাকা হয়েছে তাদিওয়ানাসে মারুমানি এবং ফারাজ আকরামকে।

জিম্বাবুয়ে দলের বাকি সদস্যদের বেশিরভাগই সর্বশেষ শ্রীলঙ্কা সিরিজে খেলেছেন। দলে আছেন ক্রেইগ আরভিন ও শেন উইলিয়ামসের মতো তারকারা। এ ছাড়া পেসার রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানি দলটির বোলিং আক্রমণে থাকবেন। তরুণ বোলারদের মধ্যে আছেন ক্লাইভ মাধানদে ও ব্রায়ান বেনেট।


আগামী ২৮ এপ্রিল বাংলাদেশে পা রাখবে জিম্বাবুয়ে দল। সিরিজের প্রথম তিনটি ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে। ফলে ঢাকায় পৌঁছে সেদিনই চট্টগ্রামের বিমান ধরবে দলটি। অবশ্য সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি হবে শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে।


ফলে আবারও ঢাকায় ফিরতে হবে দুই দলকে। আগামী ৩ মে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর চট্টগ্রামে অনুষ্ঠিত হওয়া বাকি দুই ম্যাচ হবে ৫ ও ৭ মে। আর সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি হবে ১০ ও ১২ মে।


জিম্বাবুয়ে স্কোয়াড: সিকান্দার রাজা (অধিনায়ক), ফারাজ আকরাম, ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, জোনাথন ক্যাম্পবেল, ক্রেইগ আরভিন, জয়লর্ড গাম্বি, লুক জং উই, ক্লাইভ মাদানদে, তাদিওনাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, আইন্সলে এন্ডলভু, রিচার্ড এনগারাভা ও শেন উইলিয়ামস।