পেনসিলভানিয়া | ১৪ আগস্ট, ২০২৬ | ২৯ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করা: তারেক রহমানের বিচক্ষণ সিদ্ধান্তের প্রতিফলন মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ
হোম জাতীয় পাবনায় অগ্রণী ব্যাংকের টাকা লোপাটের ঘটনায় তিন কর্মকর্তা বরখাস্ত

পাবনায় অগ্রণী ব্যাংকের টাকা লোপাটের ঘটনায় তিন কর্মকর্তা বরখাস্ত

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২:০২ পিএম, ২৭ এপ্রিল, ২০২৪ 152
পাবনায় অগ্রণী ব্যাংকের টাকা লোপাটের ঘটনায় তিন কর্মকর্তা বরখাস্ত

পাবনার সাঁথিয়ায় অগ্রণী ব্যাংক কাশিনাথপুর শাখায় টাকা লোপাটের ঘটনায় আটক ম্যানেজারসহ ৩ জনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) বিকেলে তাদের পাবনার সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিচারক আনোয়ার হোসেন সাগর তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন। এ ঘটনায় ওই তিন ব্যাংক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে অগ্রণী ব্যাংক কর্তৃপক্ষ।

অগ্রণী ব্যাংকের রাজশাহী সার্কেলের জেনারেল ম্যানেজার আফজাল হোসেন বলেন, ঘটনার পর গ্রেফতার ব্যাংকের শাখা ব্যবস্থাপক হারুন বিন সালাম, ক্যাশ অফিসার সুব্রত চক্রবর্তী ও সিনিয়র অফিসার আবু জাফরকে শুক্রবার থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়াও অগ্রণী ব্যাংক প্রধান কার্যালয় থেকে একটি অডিট টিম পুরো বিষয়টি তদন্ত করছে।


সাঁথিয়া থানার ওসি আনোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার (২৫ এপ্রিল) অগ্রণী ব্যাংকের ৫ সদস্যের একটি দল ব্যাংকের কাশিনাথপুর শাখায় পরিদর্শনে গিয়ে ১০ কোটি ১৩ লাখ ৬২ হাজার ৩৭৮ টাকা খোয়া যাওয়ার সত্যতা পায়। এ ঘটনায় অগ্রণী ব্যাংক পাবনার ডেপুটি জেনারেল ম্যানেজার রেজাউল শরীফ কাশিনাথপুর শাখা ব্যবস্থাপক হারুন বিন সালাম, ক্যাশ অফিসার সুব্রত চক্রবর্তী ও সিনিয়র অফিসার আবু জাফরকে অভিযুক্ত করে সাঁথিয়া থানায় অভিযোগ করলে পুলিশ তাদের গ্রেফতার করে।


এর আগে, বৃহস্পতিবার দুপুরে অগ্রণী ব্যাংকের রাজশাহী বিভাগীয় অফিস থেকে ৫ সদস্য বিশিষ্ট একটি পরিদর্শন টিম নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর শাখা পরিদর্শনে যান। সেখানে টাকার হিসাব গ্রহণকালে ১০ কোটি ১৩ লাখ ৬২ হাজার ৩৭৮ টাকা খোয়া যাওয়ার অনিয়ম ধরা পড়ে তাদের কাছে।