পেনসিলভানিয়া | ১৪ আগস্ট, ২০২৬ | ২৯ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করা: তারেক রহমানের বিচক্ষণ সিদ্ধান্তের প্রতিফলন মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ
হোম খেলার মাঠ নির্বাচন থেকে সরে গিয়ে তামিম বললেন, ‘নোংরামির অংশ হতে চাই না’

নির্বাচন থেকে সরে গিয়ে তামিম বললেন, ‘নোংরামির অংশ হতে চাই না’

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:১৫ এএম, ০১ অক্টোবর, ২০২৫ 239
নির্বাচন থেকে সরে গিয়ে তামিম বললেন, ‘নোংরামির অংশ হতে চাই না’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে অংশ নেবেন না তামিম ইকবাল। একসময় বোর্ডে সরাসরি কাজ করার আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন সাবেক এই অধিনায়ক।

তার সরে যাওয়া নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়েছিল গতকাল থেকেই। আজ সে গুঞ্জন সত্যি হলো শেষমেশ। এই বিষয়ে তামিম এরপর মুখ খুলেছেন। বিসিবিতে এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘আপনারা জানেন যে আজকে আমরা আমাদের মনোনয়ন প্রত্যাহার করেছি। আমি সহ আমরা ১৪-১৫ জনের মতো আমরা মনোনয়ন প্রত্যাহার করেছি। প্রত্যাহার করার কারণটা খুবই পরিষ্কার। আমার মনে হয় না খুব বিষদভাবে বা ব্যাখ্যা করে আপনাদের কিছু বলার আছে।’ 


আসছে ৬ অক্টোবর বিসিবির নির্বাচন। তবে একে নির্বাচন বলতে নারাজ তামিম। তিনি বলেন, ‘আমি শুরু থেকেই বলে আসছিলাম, নির্বাচন কোন দিকে যাচ্ছে, কীভাবে কী হচ্ছে, তা নিয়ে আপনারা সবাই এখন খুব পরিষ্কার। যখন যা মনে হচ্ছে তখন তা করা হচ্ছে। এটা আসলে নির্বাচন না। ক্রিকেটের সঙ্গে এটা কোনো দিক থেকেই মানায় না।’  

নির্বাচন থেকে সরে যাওয়ার কারণ কী? তামিম বলেন, ‘আপনারা যখন ইসি চূড়ান্ত তালিকা দেবে, তখন সে তালিকা দেখলেই বুঝবেন যারা সরে গেছেন তাদের সবাই হেভিওয়েট। এটা আমাদের মতো করে আমাদের প্রতিবাদ যে এই নোংরামির অংশ হয়ে আমরা থাকতে পারব না। বাংলাদেশের ক্রিকেট এটা ডিজার্ভ করে না। দেশের ক্রিকেট ভক্তরাও এটা ডিজার্ভ করেন না।’


তামিম জানান, আরও অনেকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে চেয়েছিলেন। তবে নানা মহল থেকে চাপ সৃষ্টি করে তাদেরকে নির্বাচনে রাখা হয়েছে। তার কথা, ‘আমি বলে রাখি, এখানে আরও অনেকে প্রত্যাহার করতেন। তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে চাপ সৃষ্টি করে থামানো হয়েছে। তবে ১৫ জনও যদি সরে গিয়ে থাকেন, তাহলে সংখ্যাটা অনেক বড়। ৫০% প্রার্থী সরে যাচ্ছেন। কোনো একদিন এই বিষয়ে ডিটেইলসে আপনাদের সঙ্গে কথা বলব।’ 

শেষে তামিম জানান, এই নির্বাচন বিসিবির ইতিহাসে এক কালো অধ্যায় হয়েই থাকবে। তিনি বলেন, ‘এখন যারা বিসিবিতে আছেন, তারা যেভাবে ইলেকশন করছেন, সেভাবে তারা জিততেও পারেন। তবে এটা ইলেকশন হচ্ছে না। তবে যাই হয়েছে, আমি একটা কথাই বলব যে ক্রিকেট হেরে গিয়েছে। আপনারা বলেন যে ক্রিকেটে ফিক্সিং বন্ধ করা লাগবে, তাদের বলব, আগে আপনারা নির্বাচনের ফিক্সিং বন্ধ করেন। এই নির্বাচন বিসিবির ইতিহাসে একটা কালো দাগ হয়ে থাকবে।’