পেনসিলভানিয়া | ১৪ আগস্ট, ২০২৬ | ২৯ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করা: তারেক রহমানের বিচক্ষণ সিদ্ধান্তের প্রতিফলন মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ
হোম বিনোদন দানবের রাজত্ব চলছে হলিউডে

দানবের রাজত্ব চলছে হলিউডে

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৯:৩৬ এএম, ০২ এপ্রিল, ২০২৪ 287
দানবের রাজত্ব চলছে  হলিউডে

গডজিলার নতুন সিনেমা ‘‌গডজিলা এক্স কং: দ্য নিউ এম্পায়ার’। অ্যাডাম উইনগার্ড পরিচালিত সিনেমাটি মুক্তি পেয়েছে গত ২৯ মার্চ। উত্তর আমেরিকার ৩ হাজার ৪৬১ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। ‘‌গডজিলা’ ও ‘‌কিংকং’ কেবল হলিউড নয়, আন্তর্জাতিক দর্শকের কাছেও পরিচিত। চরিত্র দুটি নিয়ে এর আগে তৈরি হয়েছে আরো সিনেমা। এর মধ্যে এদের নিয়ে ছিল একক সিনেমা। এরপর একাধিক সিনেমায় দুটি চরিত্রকেই আনা হয়েছে। সাম্প্রতিক নির্মাণ ছিল ‘গডজিলা ভার্সাস কং’। উইনগার্ডই নির্মাণ করেছিলেন এটি। ২০২১ সালের মার্চে মুক্তি পেয়েছিল। সে সিনেমার জনপ্রিয়তায় ভর করেই সিকুয়াল নির্মাণ করেছেন পরিচালক। আর দেখা যাচ্ছে, তার পদক্ষেপ সফলই হয়েছে।

সিনেমাটি মুক্তির পর বক্স অফিস ধারণা করেছিল প্রথম সপ্তাহ শেষ করবে ৫ কোটি থেকে সাড়ে ৫ কোটি ডলার নিয়ে। এ সিনেমা নিয়ে দর্শকের আগ্রহ শুরুতে মোটামুটি দেখা গিয়েছিল। সমালোচকরা পছন্দ করেননি, কিন্তু এর মধ্যে রটেন টমেটোজে সিনেমাটি পেয়েছে ৫৫ শতাংশ ভোট। ফলে সিনেমার প্রতি দর্শকের আগ্রহ কিছুটা বেড়েছে। তৃতীয় দিনের পর এটি ৪৮ শতাংশ দর্শক পেয়েছে।




সিনেমায় এখন বিভিন্ন ইউনিভার্স আছে। মার্ভেলের সুপারহিরোদের নানা ইউনিভার্সের সঙ্গে যুক্ত হয়েছে অন্যান্য ইউনিভার্স। গডজিলা, কংদের এ ধারার সিনেমাকে আলাদা করে বলা হয় মনস্টারভার্স। সে মনস্টার ইউনিভার্সে এ সিনেমার প্রযোজক ওয়ার্নার ব্রোস। প্রযোজনা প্রতিষ্ঠানটির ইতিহাসে এর আগে ২০১৪ সালে গডজিলা আয় করেছিল ৯ কোটি ৩০ লাখ ডলার। এরপর ২০১৭ সালের ‘কং: স্কাল আইল্যান্ড’ আয় করেছিল ৬ কোটি ১০ লাখ ডলার। ২০১৯ সালের গডজিলা আয় করে ৪ কোটি ৭৭ লাখ ডলার। গডজিলা ভার্সাস কংও বেশি আয় করতে পারেনি। সিনেমাটি জনপ্রিয়তা পেয়েছিল আরো পরে। সেদিক থেকে মনস্টারভার্সের এ নতুন সিনেমা বেশ ভালো আয় করেছে। কেননা ‘‌ডুন: পার্ট টু’-এর প্রথম সপ্তাহে আয় করেছিল ৮ কোটি ২৫ লাখ ডলার।


সিনেমাটি উত্তর আমেরিকার বাইরে আরো বহু স্থানে মুক্তি পেয়েছে। প্রায় ৬৪টি অঞ্চলে মুক্তি দেয়া হয়েছে এটি। সে কারণে সপ্তাহ শেষে এ সিনেমা ১১ কোটি ডলারের বেশি আয় করে ফেলতে পারে, এমন ধারণাও করছেন কেউ কেউ। সেদিক থেকে নিশ্চিত করেই বলা যায়, এ সিনেমা এখন হলিউডের বক্স অফিসের শীর্ষে আছে এবং নতুন করে জনপ্রিয় হয়েছে দানবদের সিনেমা।

দ্য নিউ এম্পায়ার নির্মিত হয়েছে ১৩ কোটি ৫০ লাখ ডলারে। নির্দ্বিধায় বলা যায়, এটি অচিরেই পার করে ফেলবে এর খরচ। শুরুটা ভালো না হলেও গডজিলা ভার্সাস কং অতিমারীর সময়েই বিশ্বব্যাপী আয় করেছিল ৪৭ কোটি ডলারের বেশি। এবার তা ছাড়াবে বলেই বক্স অফিস বিশেষজ্ঞদের ধারণা। তাহলে বলাই যায়, হলিউডে চলছে দানবদের রাজত্ব।