পেনসিলভানিয়া | ১৪ আগস্ট, ২০২৬ | ২৯ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করা: তারেক রহমানের বিচক্ষণ সিদ্ধান্তের প্রতিফলন মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ
হোম রাজনীতি জয়ের তত্ত্বাবধানে যুক্তরাষ্ট্রে নজিরবিহীন আওয়ামী তাণ্ডব

জয়ের তত্ত্বাবধানে যুক্তরাষ্ট্রে নজিরবিহীন আওয়ামী তাণ্ডব

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৫:৫৭ এএম, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ 162
জয়ের তত্ত্বাবধানে যুক্তরাষ্ট্রে নজিরবিহীন আওয়ামী তাণ্ডব

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের যুক্তরাষ্ট্র সফরকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাসরত জুলাই বিপ্লবের সমর্থক বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন দল এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থানে। বিএনপির তরফ থেকে প্রধান উপদেষ্টাসহ তার সফরসঙ্গীদের জন এফ কেনেডি বিমানবন্দরে অভ্যর্থনা জানানো হয়েছে। অপরদিকে ফ্যাসিবাদী আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টাকে প্রতিহত করার ঘোষণা দিয়ে বিমানবন্দরের সামনে অবস্থান নেয়। দুই পক্ষকে নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। পাল্টাপাল্টি কর্মসূচির কারণে নিউইয়র্কের বাংলাদেশ কমিউনিটিতে এক ধরনের থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে।