পেনসিলভানিয়া | ১৪ আগস্ট, ২০২৬ | ২৯ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করা: তারেক রহমানের বিচক্ষণ সিদ্ধান্তের প্রতিফলন মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ
হোম বর্হিবিশ্ব গোলাবারুদ সংকটে ইউক্রেন! কোণঠাসা জেলেনস্কি বাহিনী

গোলাবারুদ সংকটে ইউক্রেন! কোণঠাসা জেলেনস্কি বাহিনী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ১০ জুন, ২০২৪ 237
গোলাবারুদ সংকটে ইউক্রেন! কোণঠাসা জেলেনস্কি বাহিনী

আরও খারাপের দিকে যাচ্ছে ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি। একেতো নেই পর্যাপ্ত গোলাবারুদ; তার ওপর রুশ বাহিনীর জোরালো হামলায় রীতিমত কোণঠাসা জেলেনস্কি বাহিনী। আতঙ্কে খারকিভের আশপাশের এলাকাগুলো থেকে ঘড়বাড়ি ছেড়ে পালিয়েছে অনেকে। মিত্র যুক্তরাষ্ট্র সামরিক সহায়তার ঘোষণা দিলেও তা এখনও হাতে পায়নি কিয়েভ। দ্রুত গোলাবারুদ না পেলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে শঙ্কা সেনাদের।

দুই বছর পেরিয়ে তৃতীয় বছরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। যেখানে রুশ সেনাদের হামলার মুখে একেবারেই নাজেহাল জেলেনস্কি বাহিনী। যদিও মানতে নারাজ প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি।


ইউক্রেনীয় সেনাদের দাবি, গোলাবারুদসহ প্রয়োজনীয় যুদ্ধ সরঞ্জামের ঘাটতি আছে। অভাব আছে জনবলেরও। দিন যতো গড়াচ্ছে ততোই খারাপ হচ্ছে রণাঙ্গনের পরিস্থিতি।


এ বিষয়ে এক ইউক্রেনীয় সৈনিক বলেন, একটা সময় দিনে প্রায় ৮০টার মতো গোলা ছোড়া হতো। এগুলো ছুড়তে ছুড়তে আমাদের হাত ব্যাথা হয়ে যেত, ক্লান্ত হয়ে পড়তাম। কিন্তু এখন চুপ করে বসে আছি। রুশ সেনারা আমাদের দিকে গোলা ছুড়লেও মোকাবিলা করার মতো কিছুই নেই আমাদের।


রাশিয়ার হামলায় বিচ্ছিন্ন ইউক্রেনের বেশকিছু অঞ্চল। যোগাযোগ ব্যবস্থা ব্যাপকভাবে ভেঙে পড়েছে খারকিভের আশপাশের গ্রামগুলোয়। আতঙ্কে এলাকা ছেড়েছেন অনেক বাসিন্দা।


খারকিভের পর এবার, চাসিভ ইয়ারে আক্রমণের পরিধি বাড়িয়েছে পুতিন বাহিনী। যা দখলে নিলে যুদ্ধে, কৌশলগতভাবে অনেকটাই এগিয়ে যাবে মস্কো। সহজ হবে দোনেৎস্কের বাকি এলাকাগুলোরও নিয়ন্ত্রণ নেয়া। জোরদার হওয়া এই হামলা ঠেকাতে গোলাবারুদের ঘাটতি অনেকটাই ভোগাবে ইউক্রেনকে, এমনটাই বলছেন সামরিক বিশ্লেষকরা।


যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ৬০ বিলিয়ন ডলারের সামরিক সহায়তার প্রস্তাব পাস হলেও ঠিক কবে নাগাদ এসব অস্ত্র কিয়েভে পৌঁছাবে তা নিয়ে সংশয় থেকেই যায়।