পেনসিলভানিয়া | ১৪ আগস্ট, ২০২৬ | ২৯ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করা: তারেক রহমানের বিচক্ষণ সিদ্ধান্তের প্রতিফলন মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ
হোম জাতীয় আলোকিত বাংলাদেশের প্রত্যাশা মঙ্গল শোভাযাত্রায়

আলোকিত বাংলাদেশের প্রত্যাশা মঙ্গল শোভাযাত্রায়

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:১০ পিএম, ১৪ এপ্রিল, ২০২৪ 148
আলোকিত বাংলাদেশের প্রত্যাশা মঙ্গল শোভাযাত্রায়

সব গ্লানি দূর করে নতুনকে আপন করে প্রত্যাশার ঢালিতে সুন্দরগুলো জমা পরুক আর বাংলাদেশ হোক আলোকিত। এই লক্ষ্যে ‘আমরা তো তিমির বিনাশী’ প্রতিপাদ্যে এবারের বর্ষবরণ উৎসবের মঙ্গল শোভাযাত্রা শেষ হলো।

বাংলা নববর্ষ বরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে রোববার (১৪ এপ্রিল) ৯টা ১৫ মিনিটে শুরু করে ঢাকা ক্লাব ও শিশু পার্কের সামনে ঘুরে ৯টা ৫০ মিনিটে টিএসসিতে গিয়ে শেষ হয়। এতে যোগ দিতে সকাল থেকেই চারুকলা এলাকায় জড়ো হন হাজারও মানুষ। সকল ধর্ম-বর্ণ-শ্রেণি বিভেদ দূরে ঠেলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা যেন হয়ে উঠে অসাম্প্রদায়িক এক বাংলাদেশের প্রতিচ্ছবি। এবারের শোভাযাত্রায় আবহমান বাংলার ইতিহাস-ঐতিহ্যের নানা বিষয় স্থান পায়।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।


এর আগে, মঙ্গল শোভাযাত্রায় প্রদর্শনীর জন্য বিভিন্ন মুখোশ, পেঁচা, ঘোড়া, মূর্তি, ট্যাপা পুতুল, নকশি পাখি, বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি শোভাযাত্রার জন্য প্রস্তুত করা হয়।


উল্লেখ্য, ২০১৬ সালে জাতিসংঘের সংস্থা ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান করে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে চালু হওয়া এ মঙ্গল শোভাযাত্রা। চারুকলা অনুষদের উদ্যোগে ১৯৮৯ সালে প্রথমবারের মতো বের হয় মঙ্গল শোভাযাত্রা। সেবারই এ উৎসব সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়। এরপর থেকে বাংলা বর্ষবরণের অপরিহার্য অনুষঙ্গ হয়ে ওঠে এটি। ১৯৯৬ সাল থেকে চারুকলার এ আনন্দ শোভাযাত্রা ‘মঙ্গল শোভাযাত্রা’ নাম ধারণ করে।