পেনসিলভানিয়া | ১৪ আগস্ট, ২০২৬ | ২৯ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করা: তারেক রহমানের বিচক্ষণ সিদ্ধান্তের প্রতিফলন মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ
হোম বর্হিবিশ্ব আবারও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হলেন সিরিল রামাফোসা

আবারও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হলেন সিরিল রামাফোসা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:২৮ এএম, ১৫ জুন, ২০২৪ 713
আবারও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হলেন সিরিল রামাফোসা

টানা দ্বিতীয় মেয়াদে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হলেন সিরিল রামাফোসা। তবে এবার ক্ষমতায় যেতে জোট সরকার গড়তে হয়েছে তাকে। রামাফোসার ‘জাতীয় ঐক্যের’ সরকারে জোট গড়েছে দেশটির ঐতিহ্যবাহী আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি), মধ্যডানপন্থী ডেমোক্রেটিক অ্যালায়েন্স (ডিএ) এবং আরও কয়েকটি ছোট দল।

সম্প্রতি দক্ষিণ আফ্রিকার সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে নেলসন ম্যান্ডেলার দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি)। তাই গতকাল শুক্রবার (১৪ জুন) দেশটিতে তিন দশকের মধ্যে এই প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত করতে পার্লামেন্টে ভোটাভুটিতে অংশ নেন আইনপ্রণেতারা। এ সময় রামাফোসাকে প্রেসিডেন্ট হিসেবে বেছে নেন ২৮৩ আইনপ্রণেতা।


গতমাসে অনুষ্ঠিত নির্বাচনে প্রথমবারের মতো একক সংখ্যাগরিষ্ঠতা হারায় ঐতিহ্যবাহী এএনসি। আর তাতেই দেশটির রাজনীতিতে তৈরি হয় অচলাবস্থা। গতকাল শুক্রবার যার অবসান ঘটলো।