পেনসিলভানিয়া | ১৪ আগস্ট, ২০২৬ | ২৯ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করা: তারেক রহমানের বিচক্ষণ সিদ্ধান্তের প্রতিফলন মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ
হোম বর্হিবিশ্ব অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে নেপালে ফের বিক্ষোভ

অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে নেপালে ফের বিক্ষোভ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৫:৪৭ এএম, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ 151
অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে নেপালে ফের বিক্ষোভ

নেপালে আবারও বিক্ষোভে নেমেছে সুদান গুরুংয়ের নেতৃত্বাধীন জেন-জি গ্রুপের একাংশ। রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে রাজধানী কাঠমান্ডুর বালুওয়াতারে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে তারা সমাবেশ করে। বিক্ষোভকারীদের দাবি, অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি পদত্যাগ।

স্থানীয় ডিজিটাল ম্যাগাজিন সেতোপতি’র বরাত দিয়ে বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে, মন্ত্রিসভা সম্প্রসারণে জেন-জির সঙ্গে পরামর্শ করা হয়নি। বিশেষ করে ওম প্রকাশ আরিয়ালকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার বিরোধিতা করে আসছিল গুরুংয়ের দল।

বিক্ষোভকারীরা স্লোগানে প্রধানমন্ত্রীকে পদত্যাগের আহ্বান জানায়। সুদান গুরুং সতর্ক করে বলেন, 'আমাদের উদ্বেগ উপেক্ষা করা হলে আমরা সবাইকে ছুড়ে ফেলব। বর্তমান সরকারকে ক্ষমতায় এনেছে জেন-জি। আমরা যদি আবার রাস্তায় নামি, কেউ আমাদের থামাতে পারবে না।'

আরিয়ালকে ঘিরে ক্ষোভ প্রকাশ করে গুরুং বলেন, 'ওম প্রকাশ আরিয়াল আইনজীবী হয়েও ভেতর থেকে নিজেকে স্বরাষ্ট্রমন্ত্রী বানাচ্ছেন।'