কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার
নিউজ ডেস্ক
|
প্রকাশিত:
০২:১৩ এএম,
১৯ সেপ্টেম্বর, ২০২৫
117
নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুহস্পতিবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয়। জানা গেছে, আওয়ামী লীগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। অস্থিতিশীল পরিস্থিতি ও নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করে রিমান্ড দেয়া হবে।