Columbus | ১৭ আগস্ট, ২০২৬ | ২ ভাদ্র, ১৪৩৩
সর্বশেষ খবর
খায়রুল হকের দেশত্যাগে আদালতের অনুমতি বাধ্যতামূলক ‘নতজানু পররাষ্ট্রনীতির অবসান, জাতীয় স্বার্থই এখন অগ্রাধিকার’: মাহদী আমিন চীনা বাজারে নতুন কৌশল, আলিবাবার সহায়তায় নিজস্ব এআই মডেল বানাচ্ছে অ্যাপল ইরান ইস্যু ও কিমের সঙ্গে সম্পর্ক: দক্ষিণ কোরিয়ার সঙ্গে মহড়া কমালেন ট্রাম্প রাজধানীতে কাল থেকে পিংক বাস, চালক-কন্ডাক্টরও নারী সেলেনা গোমেজের বিরুদ্ধে বিনিয়োগকারীদের মামলা বিশ্ববাজারে ফের চড়ছে স্বর্ণের দাম ঢাবিতে হল প্রাধ্যক্ষকে উদ্ধারে সংঘর্ষ, ভিপি\-জিএসসহ আহত অনেকে ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে স্মরণ, পেনসিলভেনিয়ায় শোক ও শ্রদ্ধার আয়োজন আনন্দ-উচ্ছ্বাসে সম্পন্ন হলো গ্রেটার ময়মনসিংহ অ্যাসোসিয়েশন অব পেনসিলভানিয়ার বার্ষিক বনভোজন মহাকাশে ধান চাষে চীনের যুগান্তকারী সাফল্য, খুলছে চাঁদ-মঙ্গলে কৃষির দ্বার খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে মালয়েশিয়ায় বিএনপির দোয়া ও স্মরণসভা যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়-বন্যা: ইন্ডিয়ানায় চার বছরের শিশুসহ ৬ জনের মৃত্যু পান মসলা বিজ্ঞাপন ঘিরে বিপাকে তিন তারকা, শাহরুখ-অজয়-টাইগারকে FDA-এর নোটিশ বাসা ভাড়ার অজুহাতে অভিনব লুট, খাবারে ঘুমের ওষুধ—রহস্য উদঘাটনে পুলিশ
হোম খেলার মাঠ হালান্ডের জোড়া গোলে দুর্দান্ত জয় ম্যানসিটির

হালান্ডের জোড়া গোলে দুর্দান্ত জয় ম্যানসিটির

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৫:৩০ এএম, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ 141
হালান্ডের জোড়া গোলে দুর্দান্ত জয় ম্যানসিটির

প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচে হারের পর অবশেষে জয়রথে ফিরল ম্যানচেস্টার সিটি। নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে পেপ গার্দিওলার দল। জোড়া গোল করে নায়ক আর্লিং হালান্ড, আরেকটি গোল করেছেন ফিল ফোডেন।

আবেগঘন পরিবেশে শুরু হয় ম্যাচটি। ক্লাবের আজীবন সমর্থক ও সাবেক বিশ্ব বক্সিং চ্যাম্পিয়ন রিকি হ্যাটনের অকাল মৃত্যুতে (বয়স ৪৬) এক মিনিট নীরবতা পালনের পর মাঠে নামে দুই দল।

ম্যাচের ১৮ মিনিটে জেরেমি ডোকুর দুর্দান্ত মুভ থেকে ওঠে আসে প্রথম গোল। তার ক্রসে হেড করে ফিল ফোডেন সিটিকে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে ফের ঝলক দেখান ডোকু। তার পাস থেকে নিখুঁত ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন হালান্ড।

কিছুক্ষণ পর সহজ সুযোগ নষ্ট করেন নরওয়েজিয়ান তারকা, খালি পোস্টে বল পাঠাতে ব্যর্থ হন তিনি। তবে ৬৮ মিনিটে অর্ধেক মাঠ পেরিয়ে একক দৌড়ে দুর্দান্ত গোল করে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন হালান্ড।

সিটির হয়ে প্রথমবার মাঠে নেমেই নজর কাড়েন ইতালির অধিনায়ক জিয়ানলুইজি দোন্নারুম্মা। দুর্দান্ত সেভে অভিষেক স্মরণীয় করে রাখেন তিনি। অন্যদিকে, সুযোগ তৈরি করেও ফাইনাল থার্ডে ব্যর্থ থেকেছে ম্যানইউ। মৌসুমে মাত্র একটি জয় নিয়ে তারা নেমে গেছে পয়েন্ট টেবিলের ১৪তম স্থানে। সিটির এ জয়ে তাদের অবস্থান উন্নীত হয়েছে অষ্টম স্থানে।