Columbus | ১৭ আগস্ট, ২০২৬ | ২ ভাদ্র, ১৪৩৩
সর্বশেষ খবর
খায়রুল হকের দেশত্যাগে আদালতের অনুমতি বাধ্যতামূলক ‘নতজানু পররাষ্ট্রনীতির অবসান, জাতীয় স্বার্থই এখন অগ্রাধিকার’: মাহদী আমিন চীনা বাজারে নতুন কৌশল, আলিবাবার সহায়তায় নিজস্ব এআই মডেল বানাচ্ছে অ্যাপল ইরান ইস্যু ও কিমের সঙ্গে সম্পর্ক: দক্ষিণ কোরিয়ার সঙ্গে মহড়া কমালেন ট্রাম্প রাজধানীতে কাল থেকে পিংক বাস, চালক-কন্ডাক্টরও নারী সেলেনা গোমেজের বিরুদ্ধে বিনিয়োগকারীদের মামলা বিশ্ববাজারে ফের চড়ছে স্বর্ণের দাম ঢাবিতে হল প্রাধ্যক্ষকে উদ্ধারে সংঘর্ষ, ভিপি\-জিএসসহ আহত অনেকে ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে স্মরণ, পেনসিলভেনিয়ায় শোক ও শ্রদ্ধার আয়োজন আনন্দ-উচ্ছ্বাসে সম্পন্ন হলো গ্রেটার ময়মনসিংহ অ্যাসোসিয়েশন অব পেনসিলভানিয়ার বার্ষিক বনভোজন মহাকাশে ধান চাষে চীনের যুগান্তকারী সাফল্য, খুলছে চাঁদ-মঙ্গলে কৃষির দ্বার খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে মালয়েশিয়ায় বিএনপির দোয়া ও স্মরণসভা যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়-বন্যা: ইন্ডিয়ানায় চার বছরের শিশুসহ ৬ জনের মৃত্যু পান মসলা বিজ্ঞাপন ঘিরে বিপাকে তিন তারকা, শাহরুখ-অজয়-টাইগারকে FDA-এর নোটিশ বাসা ভাড়ার অজুহাতে অভিনব লুট, খাবারে ঘুমের ওষুধ—রহস্য উদঘাটনে পুলিশ
হোম রাজনীতি দুর্নীতিবাজদের মোটাতাজাকরণের বাজেট দিয়েছে সরকার: গয়েশ্বর

দুর্নীতিবাজদের মোটাতাজাকরণের বাজেট দিয়েছে সরকার: গয়েশ্বর

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:৩৬ এএম, ০৯ জুন, ২০২৪ 752
দুর্নীতিবাজদের মোটাতাজাকরণের বাজেট দিয়েছে সরকার: গয়েশ্বর

দুর্নীতিবাজদের মোটাতাজাকরণের বাজেট দিয়েছে সরকার, এছাড়াও বাজেটের কোথাও অসহায় মানুষের জন্য কোনো সুযোগ সুবিধা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।


শনিবার (৮ জুন) বিকেলে রাজধানীর নয়াপল্টনে এক মানববন্ধনে তিনি এমন মন্তব্য করেন। এ সময় তিনি অভিযোগ করেন, পুলিশ প্রশাসন এখন বাণিজ্যিক সংগঠনে পরিণত হয়েছে।


তিনি বলেন, যারা দুর্নীতি, ডাকাতি, সন্ত্রাসী করে তাদের রক্ষা করাই পুলিশের কাজ। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের ব্যাংক একাউন্ট ফ্রিজ করার পরও সরকারের সহায়তায় ৮০ কোটি টাকা তুলে নিতে পেরেছেন বলেও অভিযোগ করেন গয়েশ্বর।


এছাড়াও সিনিয়র সাংবাদিক নাঈমুল ইসলাম খানকে প্রধান মন্ত্রীর প্রেস সচিব নিয়োগেরও সমালোচনা করেন বিএনপির এই সিনিয়র নেতা।