Columbus | ১৭ আগস্ট, ২০২৬ | ২ ভাদ্র, ১৪৩৩
সর্বশেষ খবর
খায়রুল হকের দেশত্যাগে আদালতের অনুমতি বাধ্যতামূলক ‘নতজানু পররাষ্ট্রনীতির অবসান, জাতীয় স্বার্থই এখন অগ্রাধিকার’: মাহদী আমিন চীনা বাজারে নতুন কৌশল, আলিবাবার সহায়তায় নিজস্ব এআই মডেল বানাচ্ছে অ্যাপল ইরান ইস্যু ও কিমের সঙ্গে সম্পর্ক: দক্ষিণ কোরিয়ার সঙ্গে মহড়া কমালেন ট্রাম্প রাজধানীতে কাল থেকে পিংক বাস, চালক-কন্ডাক্টরও নারী সেলেনা গোমেজের বিরুদ্ধে বিনিয়োগকারীদের মামলা বিশ্ববাজারে ফের চড়ছে স্বর্ণের দাম ঢাবিতে হল প্রাধ্যক্ষকে উদ্ধারে সংঘর্ষ, ভিপি\-জিএসসহ আহত অনেকে ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে স্মরণ, পেনসিলভেনিয়ায় শোক ও শ্রদ্ধার আয়োজন আনন্দ-উচ্ছ্বাসে সম্পন্ন হলো গ্রেটার ময়মনসিংহ অ্যাসোসিয়েশন অব পেনসিলভানিয়ার বার্ষিক বনভোজন মহাকাশে ধান চাষে চীনের যুগান্তকারী সাফল্য, খুলছে চাঁদ-মঙ্গলে কৃষির দ্বার খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে মালয়েশিয়ায় বিএনপির দোয়া ও স্মরণসভা যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়-বন্যা: ইন্ডিয়ানায় চার বছরের শিশুসহ ৬ জনের মৃত্যু পান মসলা বিজ্ঞাপন ঘিরে বিপাকে তিন তারকা, শাহরুখ-অজয়-টাইগারকে FDA-এর নোটিশ বাসা ভাড়ার অজুহাতে অভিনব লুট, খাবারে ঘুমের ওষুধ—রহস্য উদঘাটনে পুলিশ
হোম খেলার মাঠ স্বপ্নের ক্লাবে যোগ দিতে পেরে গর্বিত: এমবাপ্পে

স্বপ্নের ক্লাবে যোগ দিতে পেরে গর্বিত: এমবাপ্পে

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:৪০ এএম, ০৬ জুন, ২০২৪ 726
স্বপ্নের ক্লাবে যোগ দিতে পেরে গর্বিত: এমবাপ্পে

দীর্ঘ সময় ধরে চলে আসা দলদবলের নাটকের অবসান ঘটেছে। সময়ের অন্যতম সেরা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে ইউরোপের সফলতম ক্লাব রিয়াল মাদ্রিদে নাম লিখিয়েছেন। লস ব্লাঙ্কোস শিবিরে যোগ দিয়ে নিজের অনুভূতির কথা জানালেন ২৫ বছর বয়সী এই তারকা।

গতকাল সোমবার (৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের একাউন্ট থেকে এক বিবৃতির মাধ্যমে নিজের অনুভূতি ব্যক্ত করেন এই ফরাসি তারকা। সেখানে এমবাপ্পে লেখেন, স্বপ্ন সত্যি হলো। আমার স্বপ্নের ক্লাবে যোগ দিতে পেরে অত্যন্ত খুশি ও গর্বিত। আমি যে আসলে রিয়ালে যোগ দিতে পেরে কতটা উচ্ছ্বসিত সেটা বলে বুঝাতে পারব না। মাদ্রিদিস্তা, তোমাদের দেখতে তর সইছে না। তোমাদের অবিশ্বাস্য সমর্থনের জন্য ধন্যবাদ। হালা মাদ্রিদ।

২০২২ সালেই রিয়াল এমবাপ্পের সঙ্গে চুক্তি করার উদ্যোগ নিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে ইউটার্ন নিয়ে ফরাসি তারকা পিএসজির সঙ্গে নতুন দুই বছরের চুক্তি করেন। কিন্তু দুই বছর পার হওয়ার পর পিএসজির সঙ্গে এক বছরের মেয়াদ বাড়ানোর সুযোগ থাকলেও তা গ্রহণ করেননি।

২০১৭ সালে মোনাকো ছেড়ে কাতারি মালিকানাধীন পিএসজিতে যোগ দেয়ার পর ক্লাবটির হয়ে রেকর্ড ২৫৬ গোল করেছেন এমবাপ্পে। ২০১৮ সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপও জেতেন এই তারকা ফুটবলার। মাত্র ১৮ বছর বয়সী এমবাপ্পেকে ১৮ কোটি ইউরোয় কিনেছিল পিএসজি।

ফ্রি এজেন্ট হিসেবে পিএসজি ছেড়ে পাঁচ বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন এমবাপ্পে। রিয়ালের মৌসুমপ্রতি ১৫ মিলিয়ন ইউরো করে পাবেন এমবাপ্পে। বাংলাদেশি মুদ্রায় যা ১৯১ কোটি টাকার কিছু বেশি। চুক্তির জন্য বোনাস হিসেবে পাঁচ বছরে পাবেন ১৫০ মিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৯১০ কোটি টাকার মতো। এছাড়াও ইমেজ রাইট থেকেও লভ্যাংশ পাবেন এই ফরাসি ফুটবলার। আসন্ন ইউরোর আগেই তাকে আনুষ্ঠানিকভাবে সান্তিয়াগো বার্নাবুতে সমর্থকদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়ার কথা রয়েছে রিয়ালের।