যুক্তরাষ্ট্রে টর্নেডো ও ঝড়ে ১৮ জন নিহত
নিউজ ডেস্ক
|
প্রকাশিত:
০২:৫১ পিএম,
২৭ মে, ২০২৪
158
আমেরিকার মধ্যাঞ্চলে টর্নেডো ও ঝড়ের তাণ্ডবে ১৮ জনের মৃত্যু হয়েছে। ধ্বংস হয়ে গেছে অনেক ঘরবাড়ি। বিদ্যুৎ-বিচ্ছিন্ন প্রায় ৫ লাখ মানুষ।
টর্নেডোর আঘাতে টেক্সাসে ৭ জন, ওকলাহোমায় ২ জন, আরকানসাসে ৮ জন ও কেনটাকিতে ১ জনের মৃত্যু হয়েছে।
টর্নেডো ও ঝড়ের কারণে বৈদ্যুতিক খুঁটি ও অনেক গাছপালা উপড়ে গেছে। সড়কে উল্টে গেছে বেশ কিছু গাড়ি। কিছু কিছু এলাকায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। ধংসস্তূপ সরাতে ও আহতদের উদ্ধার করতে কাজ শুরু করেছে জরুরি বিভাগের সদস্যরা।
টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট চারটি কাউন্টির জন্য একটি আদেশে স্বাক্ষর করেছেন। এতে যেসব মানুষের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সহায়তার জন্য কর্মী নিযুক্ত করা এবং অর্থ দেয়ার কথা বলা হয়েছে।
দুর্যোগকালীন সতর্কতার আওতায় রয়েছে দেশটির শতাধিক কাউন্টি। ঝুঁকিপূর্ণ এলাকায় জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ।