Columbus | ১৭ আগস্ট, ২০২৬ | ২ ভাদ্র, ১৪৩৩
সর্বশেষ খবর
খায়রুল হকের দেশত্যাগে আদালতের অনুমতি বাধ্যতামূলক ‘নতজানু পররাষ্ট্রনীতির অবসান, জাতীয় স্বার্থই এখন অগ্রাধিকার’: মাহদী আমিন চীনা বাজারে নতুন কৌশল, আলিবাবার সহায়তায় নিজস্ব এআই মডেল বানাচ্ছে অ্যাপল ইরান ইস্যু ও কিমের সঙ্গে সম্পর্ক: দক্ষিণ কোরিয়ার সঙ্গে মহড়া কমালেন ট্রাম্প রাজধানীতে কাল থেকে পিংক বাস, চালক-কন্ডাক্টরও নারী সেলেনা গোমেজের বিরুদ্ধে বিনিয়োগকারীদের মামলা বিশ্ববাজারে ফের চড়ছে স্বর্ণের দাম ঢাবিতে হল প্রাধ্যক্ষকে উদ্ধারে সংঘর্ষ, ভিপি\-জিএসসহ আহত অনেকে ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে স্মরণ, পেনসিলভেনিয়ায় শোক ও শ্রদ্ধার আয়োজন আনন্দ-উচ্ছ্বাসে সম্পন্ন হলো গ্রেটার ময়মনসিংহ অ্যাসোসিয়েশন অব পেনসিলভানিয়ার বার্ষিক বনভোজন মহাকাশে ধান চাষে চীনের যুগান্তকারী সাফল্য, খুলছে চাঁদ-মঙ্গলে কৃষির দ্বার খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে মালয়েশিয়ায় বিএনপির দোয়া ও স্মরণসভা যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়-বন্যা: ইন্ডিয়ানায় চার বছরের শিশুসহ ৬ জনের মৃত্যু পান মসলা বিজ্ঞাপন ঘিরে বিপাকে তিন তারকা, শাহরুখ-অজয়-টাইগারকে FDA-এর নোটিশ বাসা ভাড়ার অজুহাতে অভিনব লুট, খাবারে ঘুমের ওষুধ—রহস্য উদঘাটনে পুলিশ
হোম খেলার মাঠ ব্যাটিং ব্যর্থতায় ১৭৮ রানেই শেষ বাংলাদেশ

ব্যাটিং ব্যর্থতায় ১৭৮ রানেই শেষ বাংলাদেশ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:২৮ এএম, ০১ এপ্রিল, ২০২৪ 210
ব্যাটিং ব্যর্থতায় ১৭৮ রানেই শেষ বাংলাদেশ

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শ্রীলঙ্কার করা ৫৩১ রানের জবাবে টিম টাইগার্সের ইনিংস গুটিয়ে গেছে মোটে ১৭৮ রানে। যার ফলে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ফলো-অনে পড়তে হলো তাদের।

এ নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে চলতি টেস্ট সিরিজের তিন ইনিংসেই দুইশোর কম রানে গুটিয়ে গেল নাজমুল হোসেন শান্তর দল। ওপেনার জাকির হাসান ছাড়া সবাই ব্যর্থ হয়েছেন। বরাবরের মতোই টেস্ট মেজাজে খেলেছেন মুমিনুল। কিন্তু অপরপাশে তাকে সঙ্গ দেওয়ার মতো ছিল না কেউই।


আজ (সোমবার) চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে ১ উইকেটে ৫৫ রান নিয়ে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। এর আগে লঙ্কানদের ৫৩১ রেকর্ড গড়া সংগ্রহের বিপরীতে গতকাল রোববার (৩১ মার্চ) বিকেলে ব্যাট করতে নেমে দলীয় সংগ্রহ ৫০ রান পেরোনোর আগেই প্রথম উইকেট হারালেও নিরাপদেই দিন পার করে বাংলাদেশ। তৃতীয় দিনে ব্যাটিংয়ে নেমে তাইজুল ইসলামকে নিয়ে দেখেশুনেই খেলতে থাকেন জাকির হাসান। তুলে নেন অর্ধশতক। কিন্তু এরপরেই ঘটে ছন্দপতন। অর্ধশতক তুলে নিয়ে সাজঘরে ফিরে যান তিনি। তার বিদায়ের পর থেকেই দ্রুত উইকেট হারাতে থাকে বাংলাদেশ।



চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে শ্রীলঙ্কার একাধিক ক্যাচ তালুবন্দী করতে ব্যর্থ হয় বাংলাদেশ। যার ফলে প্রথম দিনেই ৩০০ রান পার করে ফেলে লঙ্কানরা। এরপর দ্বিতীয় দিনেও বাংলাদেশের ক্যাচ মিসের মহড়া চলতে থাকে। যার চড়া মাশুলও গুণতে হয়েছে টাইগারদের। বাংলাদেশের এমন ক্যাচ মিসের সুযোগে প্রথম ইনিংসে ৫৩১ রান তুলে শ্রীলঙ্কা।


নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, সাকিব আল হাসান, লিটন দাস কিংবা শাহাদাত হোসেন দিপু- বাংলাদেশের ব্যাটিং স্তম্ভ যারা তারাই যদি মুখ থুবড়ে পড়ে, তাহলে অন্যদের আর কিছুই করার থাকে না। ফলশ্রুতিতে সিলেটের মতো চট্টগ্রাম টেস্টেও বড় পরাজয়ের শঙ্কায় দাঁড়িয়ে বাংলাদেশ ক্রিকেট দল।