Columbus | ১৭ আগস্ট, ২০২৬ | ২ ভাদ্র, ১৪৩৩
সর্বশেষ খবর
খায়রুল হকের দেশত্যাগে আদালতের অনুমতি বাধ্যতামূলক ‘নতজানু পররাষ্ট্রনীতির অবসান, জাতীয় স্বার্থই এখন অগ্রাধিকার’: মাহদী আমিন চীনা বাজারে নতুন কৌশল, আলিবাবার সহায়তায় নিজস্ব এআই মডেল বানাচ্ছে অ্যাপল ইরান ইস্যু ও কিমের সঙ্গে সম্পর্ক: দক্ষিণ কোরিয়ার সঙ্গে মহড়া কমালেন ট্রাম্প রাজধানীতে কাল থেকে পিংক বাস, চালক-কন্ডাক্টরও নারী সেলেনা গোমেজের বিরুদ্ধে বিনিয়োগকারীদের মামলা বিশ্ববাজারে ফের চড়ছে স্বর্ণের দাম ঢাবিতে হল প্রাধ্যক্ষকে উদ্ধারে সংঘর্ষ, ভিপি\-জিএসসহ আহত অনেকে ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে স্মরণ, পেনসিলভেনিয়ায় শোক ও শ্রদ্ধার আয়োজন আনন্দ-উচ্ছ্বাসে সম্পন্ন হলো গ্রেটার ময়মনসিংহ অ্যাসোসিয়েশন অব পেনসিলভানিয়ার বার্ষিক বনভোজন মহাকাশে ধান চাষে চীনের যুগান্তকারী সাফল্য, খুলছে চাঁদ-মঙ্গলে কৃষির দ্বার খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে মালয়েশিয়ায় বিএনপির দোয়া ও স্মরণসভা যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়-বন্যা: ইন্ডিয়ানায় চার বছরের শিশুসহ ৬ জনের মৃত্যু পান মসলা বিজ্ঞাপন ঘিরে বিপাকে তিন তারকা, শাহরুখ-অজয়-টাইগারকে FDA-এর নোটিশ বাসা ভাড়ার অজুহাতে অভিনব লুট, খাবারে ঘুমের ওষুধ—রহস্য উদঘাটনে পুলিশ
হোম বিনোদন ইউকে এশিয়ান ফেস্টিভ্যালে সেরা শর্ট ফিল্ম বাংলাদেশের রিয়াদের

ইউকে এশিয়ান ফেস্টিভ্যালে সেরা শর্ট ফিল্ম বাংলাদেশের রিয়াদের

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২:৩৫ এএম, ১৪ মে, ২০২৪ 176
ইউকে এশিয়ান ফেস্টিভ্যালে সেরা শর্ট ফিল্ম বাংলাদেশের রিয়াদের

ইউকে এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে সেরা শর্ট ফিল্মের পুরস্কার এসেছে বাংলাদেশের নির্মাতা রিয়াদ আরফিনের ঝুলিতে। তার বানানো ছবির নাম ‘আ বর্ডার বিটুইন আস’। যার তরজমা করলে দাঁড়ায়– তোমার আমার মাঝের ফারাক। শর্ট ফিল্মে এই পুরস্কার প্রাপ্তি নিঃসন্দেহে বাংলাদেশিদের জন্য এক বড় অর্জন।

ইউকে এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে প্রধান অতিথির আসনে ছিলেন শাবানা আজমি। আরও উপস্থিত ছিলেন বলিউড সেলিব্রিটি কারিশমা কাপুর, সোনালি বোসসহ আরও অনেক তারকা।


১৪ মিনিটের এই শর্ট ফিল্মের সারসংক্ষেপ– একজন বাংলাদেশি তার ব্রিটিশ সঙ্গীকে আপন করে পেতে সারা বিশ্ব ঘুরে বেড়ায়। তখন দুজনার মনে এমন কিছু বিষয় আপনাআপনি আবিষ্কৃত হয়, যা চিন্তার খোরাক যোগানোর মতো।


‘আ বর্ডার বিটুইন আস’ আন্তঃজাতিগত সম্পর্কের একটি পরিচিত গল্প। কিন্তু এখানটাতে উঠে আসে পরিচালক রিয়াদ আরফিনের একান্ত অভিজ্ঞতার বুনন। নিজের পরিচিত জগত থেকে একেবারে আলাদা একটি সংস্কৃতিতে বসতি স্থাপনের প্রয়াস। প্রতিনিয়ত যে সংগ্রামের মুখোমুখি হন পৃথিবীর নানা প্রান্তের মানুষ। তাই এই ছবি কোনো এক প্রান্তের থাকে না, হয়ে ওঠে ‘বৈশ্বিক’।

রিয়াদের এই ছবিটি প্রদর্শিত হয়েছে গ্লাসগো শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে। লন্ডন ও যুক্তরাষ্ট্রের উৎসব থেকেও প্রশংসা জুটেছে। গত বছর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে এডিনবার্গ ফিল্ম ফেস্টিভ্যালে। এছাড়া, ঘুরে এসেছে স্কটিশ মেন্টাল হেলথ আর্ট ফেস্টিভ্যালসহ আরও অনেক জায়গা থেকে।

এর আগে, ২০১৪ সালে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম আয়োজিত ‘আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব’-এ রিয়াদ আরফিনের শর্টফিল্ম পুরস্কৃত হয়েছিল। ‘তারেক শাহরিয়ার ইনডিপেন্ডেন্ট শর্টস’ বিভাগে ৮টি চলচ্চিত্রের মধ্যে সেরা নির্বাচিত হয়েছিল রিয়াদ পরিচালিত ‘আ বাস রাইড’।