Columbus | ১৭ আগস্ট, ২০২৬ | ২ ভাদ্র, ১৪৩৩
সর্বশেষ খবর
খায়রুল হকের দেশত্যাগে আদালতের অনুমতি বাধ্যতামূলক ‘নতজানু পররাষ্ট্রনীতির অবসান, জাতীয় স্বার্থই এখন অগ্রাধিকার’: মাহদী আমিন চীনা বাজারে নতুন কৌশল, আলিবাবার সহায়তায় নিজস্ব এআই মডেল বানাচ্ছে অ্যাপল ইরান ইস্যু ও কিমের সঙ্গে সম্পর্ক: দক্ষিণ কোরিয়ার সঙ্গে মহড়া কমালেন ট্রাম্প রাজধানীতে কাল থেকে পিংক বাস, চালক-কন্ডাক্টরও নারী সেলেনা গোমেজের বিরুদ্ধে বিনিয়োগকারীদের মামলা বিশ্ববাজারে ফের চড়ছে স্বর্ণের দাম ঢাবিতে হল প্রাধ্যক্ষকে উদ্ধারে সংঘর্ষ, ভিপি\-জিএসসহ আহত অনেকে ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে স্মরণ, পেনসিলভেনিয়ায় শোক ও শ্রদ্ধার আয়োজন আনন্দ-উচ্ছ্বাসে সম্পন্ন হলো গ্রেটার ময়মনসিংহ অ্যাসোসিয়েশন অব পেনসিলভানিয়ার বার্ষিক বনভোজন মহাকাশে ধান চাষে চীনের যুগান্তকারী সাফল্য, খুলছে চাঁদ-মঙ্গলে কৃষির দ্বার খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে মালয়েশিয়ায় বিএনপির দোয়া ও স্মরণসভা যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়-বন্যা: ইন্ডিয়ানায় চার বছরের শিশুসহ ৬ জনের মৃত্যু পান মসলা বিজ্ঞাপন ঘিরে বিপাকে তিন তারকা, শাহরুখ-অজয়-টাইগারকে FDA-এর নোটিশ বাসা ভাড়ার অজুহাতে অভিনব লুট, খাবারে ঘুমের ওষুধ—রহস্য উদঘাটনে পুলিশ
হোম অর্থনীতি অর্থনীতির ৩ বড় সংকট তুলে ধরলো সিপিডি

অর্থনীতির ৩ বড় সংকট তুলে ধরলো সিপিডি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০২:২৯ এএম, ০৬ মে, ২০২৪ 775
অর্থনীতির ৩ বড় সংকট তুলে ধরলো সিপিডি

উচ্চ মূল্যস্ফীতি, বড় ধরনের ঋণের দায় এবং প্রবৃদ্ধির ধীর গতি, এখন অর্থনীতির তিন বড় সংকট। সরকারি-বেসরকারি খাতে ঋণের পরিমান দাঁড়িয়েছে জিডিপি’র ৪২ শতাংশ। সেই দায় মেটাতেও পারছে না সরকার। রোববার (৫ মে) সকালে ‘নতুন সরকার, জাতীয় বাজেট ও জনমানুষের প্রত্যাশা’ শীর্ষক সিপিডির আলোচনায় এসব তথ্য জানানো হয়।


আলোচনায় বলা হয় একদিকে প্রবৃদ্ধি, অন্যদিকে বাড়ছে বৈষম্য। এটা টেকসই উন্নয়নের লক্ষণ নয়। দু’বছর ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতি বিদ্যমান। এতে চাপে স্বল্প আয়ের বিপুল মানুষ। নতুন করেও দরিদ্র হচ্ছেন অনেকে। আগামী বাজেটে, সামাজিক নিরাপত্তা খাতে ব্যয় বৃদ্ধির বিকল্প নেই।


আলোচকদের দাবি, উন্নয়নের সুফল সবাই পাচ্ছে না। আয়-বৈষম্য বেড়েই চলেছে, যা সামাল দিতে বাজেটে দিক নির্দেশনা থাকতে হবে। জানানো হয়, বিনিয়োগের মন্থর গতি চলমান থাকলে কাঙ্খিত কর্মসংস্থান নিশ্চিত হবে না; সমাজে বাড়বে অস্থিরতা।