Columbus | ১৭ আগস্ট, ২০২৬ | ২ ভাদ্র, ১৪৩৩
সর্বশেষ খবর
খায়রুল হকের দেশত্যাগে আদালতের অনুমতি বাধ্যতামূলক ‘নতজানু পররাষ্ট্রনীতির অবসান, জাতীয় স্বার্থই এখন অগ্রাধিকার’: মাহদী আমিন চীনা বাজারে নতুন কৌশল, আলিবাবার সহায়তায় নিজস্ব এআই মডেল বানাচ্ছে অ্যাপল ইরান ইস্যু ও কিমের সঙ্গে সম্পর্ক: দক্ষিণ কোরিয়ার সঙ্গে মহড়া কমালেন ট্রাম্প রাজধানীতে কাল থেকে পিংক বাস, চালক-কন্ডাক্টরও নারী সেলেনা গোমেজের বিরুদ্ধে বিনিয়োগকারীদের মামলা বিশ্ববাজারে ফের চড়ছে স্বর্ণের দাম ঢাবিতে হল প্রাধ্যক্ষকে উদ্ধারে সংঘর্ষ, ভিপি\-জিএসসহ আহত অনেকে ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে স্মরণ, পেনসিলভেনিয়ায় শোক ও শ্রদ্ধার আয়োজন আনন্দ-উচ্ছ্বাসে সম্পন্ন হলো গ্রেটার ময়মনসিংহ অ্যাসোসিয়েশন অব পেনসিলভানিয়ার বার্ষিক বনভোজন মহাকাশে ধান চাষে চীনের যুগান্তকারী সাফল্য, খুলছে চাঁদ-মঙ্গলে কৃষির দ্বার খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে মালয়েশিয়ায় বিএনপির দোয়া ও স্মরণসভা যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়-বন্যা: ইন্ডিয়ানায় চার বছরের শিশুসহ ৬ জনের মৃত্যু পান মসলা বিজ্ঞাপন ঘিরে বিপাকে তিন তারকা, শাহরুখ-অজয়-টাইগারকে FDA-এর নোটিশ বাসা ভাড়ার অজুহাতে অভিনব লুট, খাবারে ঘুমের ওষুধ—রহস্য উদঘাটনে পুলিশ
হোম খেলার মাঠ বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিটের মূল্য প্রকাশ

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিটের মূল্য প্রকাশ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৬:২৮ পিএম, ৩০ এপ্রিল, ২০২৪ 224
বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিটের মূল্য প্রকাশ

বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। সেই তিন ম্যাচের টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

মঙ্গলবার (৩০ এপ্রিল) এই মূল্য তালিকা প্রকাশ করা হয়। টিকিটের সর্বোচ্চ মূল্য ১৫০০ টাকা ও সর্বনিম্ন মূল্য ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। রুফ টপ হসপিটালিটি ও গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখতে হলে খরচ করতে হবে ১৫০০ টাকা। ১ হাজার টাকা পড়বে আন্তর্জাতিক স্ট্যান্ডে বসে খেলা দেখতে। এছাড়া ক্লাব হাউস ৫০০ টাকা এবং পূর্ব গ্যালারির টিকিটের মূল্য ধরা হয়েছে ৩০০ টাকা।পশ্চিম গ্যালারির টিকিটের মূল্য সর্বনিম্ন ২০০ টাকা।


ম্যাচের আগের দিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সাগরিকা টিকিট কাউন্টার ও এমএ আজিজ স্টেডিয়ামের টিকিট কাউন্টার থেকে সংগ্রহ করা যাবে ম্যাচের টিকিট।