Columbus | ১৭ আগস্ট, ২০২৬ | ২ ভাদ্র, ১৪৩৩
সর্বশেষ খবর
খায়রুল হকের দেশত্যাগে আদালতের অনুমতি বাধ্যতামূলক ‘নতজানু পররাষ্ট্রনীতির অবসান, জাতীয় স্বার্থই এখন অগ্রাধিকার’: মাহদী আমিন চীনা বাজারে নতুন কৌশল, আলিবাবার সহায়তায় নিজস্ব এআই মডেল বানাচ্ছে অ্যাপল ইরান ইস্যু ও কিমের সঙ্গে সম্পর্ক: দক্ষিণ কোরিয়ার সঙ্গে মহড়া কমালেন ট্রাম্প রাজধানীতে কাল থেকে পিংক বাস, চালক-কন্ডাক্টরও নারী সেলেনা গোমেজের বিরুদ্ধে বিনিয়োগকারীদের মামলা বিশ্ববাজারে ফের চড়ছে স্বর্ণের দাম ঢাবিতে হল প্রাধ্যক্ষকে উদ্ধারে সংঘর্ষ, ভিপি\-জিএসসহ আহত অনেকে ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে স্মরণ, পেনসিলভেনিয়ায় শোক ও শ্রদ্ধার আয়োজন আনন্দ-উচ্ছ্বাসে সম্পন্ন হলো গ্রেটার ময়মনসিংহ অ্যাসোসিয়েশন অব পেনসিলভানিয়ার বার্ষিক বনভোজন মহাকাশে ধান চাষে চীনের যুগান্তকারী সাফল্য, খুলছে চাঁদ-মঙ্গলে কৃষির দ্বার খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে মালয়েশিয়ায় বিএনপির দোয়া ও স্মরণসভা যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়-বন্যা: ইন্ডিয়ানায় চার বছরের শিশুসহ ৬ জনের মৃত্যু পান মসলা বিজ্ঞাপন ঘিরে বিপাকে তিন তারকা, শাহরুখ-অজয়-টাইগারকে FDA-এর নোটিশ বাসা ভাড়ার অজুহাতে অভিনব লুট, খাবারে ঘুমের ওষুধ—রহস্য উদঘাটনে পুলিশ
হোম খেলার মাঠ শ্বাসরুদ্ধকর ম্যাচে মুম্বাইকে হারাল দিল্লি

শ্বাসরুদ্ধকর ম্যাচে মুম্বাইকে হারাল দিল্লি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:৫৬ এএম, ২৭ এপ্রিল, ২০২৪ 174
শ্বাসরুদ্ধকর ম্যাচে মুম্বাইকে হারাল দিল্লি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের ৪৩ তম ম্যাচে মুম্বাইকে ১০ রানে হারিয়েছে দিল্লি। শনিবার (২৭ এপ্রিল) অরুন জেটলি স্টেডিয়ামে আগে ব্যাট করে ম্যাকগার্ক, হোপ ও স্টাবসের ঝড়ো ব্যাটিংয়ের সুবাদে মুম্বাইকে ২৫৮ রানের টার্গেট দেয় দিল্লি। জবাবে নির্ধারিত ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ২৪৭ রান তুলতে সক্ষম হয় হার্দিক পান্ডিয়ার দল।

নির্দিষ্ট রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে পাওয়ারপ্লের ভেতরেই টপ অর্ডারের তিন ব্যাটারকে হারায় মুম্বাই। ইনিংসের চতুর্থ ওভারে খলিল আহমেদের বলে হোপের তালুবন্দি হয়ে বিদায় নেন রোহিত। মাত্র ৮ রান করে আউট হন তিনি। আরেক ওপেনার ইশান কিশানও টিকতে পারেননি বেশিক্ষণ। পরের ওভারেই মুকেশ কুমারের বলে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন তিনি। আউট হবার আগে ২০ করেন ইশান। সূর্যকুমার যাদব খেলেন ২৬ রানের ইনিংস। ব্যাট হাতে সফল ছিলেন তিলক ভার্মা। ৩২ বলে ৬৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ভার্মা। বাকিদের মধ্যে অধিনায়ক পান্ডিয়ার ২৪ বলে ৪৬, টিম ডেভিডের ৩৭ শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ২৪৭ রানে তুলতে সক্ষম হয় মুম্বাই। দিল্লির পক্ষে রাসিখ সালাম ও মুকেশ কুমার তুলে নেন ৩টি করে উইকেট। এছাড়া ২টি উইকেট পান খলিল আহমেদ।


এর আগে, টস হেরে নিজেদের মাঠে ব্যাটিংয়ে নেমে রীতিমতো সাইক্লোন গতিতে রান তুলতে থাকে দিল্লির দুই ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক ও অভিষেক পোড়েল। শতরানের জুটি গড়েন দুজন। ম্যাকগার্ক খেলেন ২৭ বলে ৮৪ রানের এক টর্নেডো ইনিংস। পোড়েল আউট হন ৩৬ রানে। এছাড়া শাই হোপের ৪১, অধিনায়ক পান্তের ২৯ এবং শেষদিকে ত্রিস্তান স্টাবসের ৪৮ ও অক্ষর প্যাটেলের ১১ দিল্লিকে ২৫৭ রানের পুঁজি এনে দেয়।


মুম্বাইয়ের পক্ষে ১টি করে উইকেট পান উড, বুমরাহ, পিয়াস ও নবি।