Columbus | ১৭ আগস্ট, ২০২৬ | ২ ভাদ্র, ১৪৩৩
সর্বশেষ খবর
খায়রুল হকের দেশত্যাগে আদালতের অনুমতি বাধ্যতামূলক ‘নতজানু পররাষ্ট্রনীতির অবসান, জাতীয় স্বার্থই এখন অগ্রাধিকার’: মাহদী আমিন চীনা বাজারে নতুন কৌশল, আলিবাবার সহায়তায় নিজস্ব এআই মডেল বানাচ্ছে অ্যাপল ইরান ইস্যু ও কিমের সঙ্গে সম্পর্ক: দক্ষিণ কোরিয়ার সঙ্গে মহড়া কমালেন ট্রাম্প রাজধানীতে কাল থেকে পিংক বাস, চালক-কন্ডাক্টরও নারী সেলেনা গোমেজের বিরুদ্ধে বিনিয়োগকারীদের মামলা বিশ্ববাজারে ফের চড়ছে স্বর্ণের দাম ঢাবিতে হল প্রাধ্যক্ষকে উদ্ধারে সংঘর্ষ, ভিপি\-জিএসসহ আহত অনেকে ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে স্মরণ, পেনসিলভেনিয়ায় শোক ও শ্রদ্ধার আয়োজন আনন্দ-উচ্ছ্বাসে সম্পন্ন হলো গ্রেটার ময়মনসিংহ অ্যাসোসিয়েশন অব পেনসিলভানিয়ার বার্ষিক বনভোজন মহাকাশে ধান চাষে চীনের যুগান্তকারী সাফল্য, খুলছে চাঁদ-মঙ্গলে কৃষির দ্বার খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে মালয়েশিয়ায় বিএনপির দোয়া ও স্মরণসভা যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়-বন্যা: ইন্ডিয়ানায় চার বছরের শিশুসহ ৬ জনের মৃত্যু পান মসলা বিজ্ঞাপন ঘিরে বিপাকে তিন তারকা, শাহরুখ-অজয়-টাইগারকে FDA-এর নোটিশ বাসা ভাড়ার অজুহাতে অভিনব লুট, খাবারে ঘুমের ওষুধ—রহস্য উদঘাটনে পুলিশ
হোম খেলার মাঠ বুকের ব্যথায় হাসপাতালে তেভেজ

বুকের ব্যথায় হাসপাতালে তেভেজ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:২২ পিএম, ২৪ এপ্রিল, ২০২৪ 149
বুকের ব্যথায় হাসপাতালে তেভেজ

বুকে অস্বস্তির কারণে বুয়েনস আইরেসের সান ইসিদ্রোর ত্রিনিদাদ হাসপাতালে ভর্তি হয়েছেন আর্জেন্টিনার সাবেক ফরোয়ার্ড কার্লোস তেভেজ। আলসিলেস্তেদের হয়ে ৭৬টি ম্যাচ খেলা এ তারকা এখন সুস্থ আছেন বলে জানিয়েছে তার ক্লাব অ্যাটলেটিকো ইন্ডিপেন্ডিয়েন্ট।

ইন্ডিপেন্ডিয়েন্টের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’–এ দেয়া বিবৃতিতে বলা হয়, বুকে ব্যথা নিয়ে আমাদের কোচ কার্লোস তেভেজ লা ত্রিনিদাদ হাসপাতালে গিয়েছিলেন। প্রাথমিকভাবে যে পরীক্ষা করা হয়েছে, তার ফল সন্তোষজনক। আজ তার সাধারণ চেকআপের অংশ হিসেবে আরও পরীক্ষা করা হবে। টেস্টগুলো শেষ হওয়ার আগ পর্যন্ত তেভেজ হাসপাতালে ভর্তি থাকবেন।


ইন্ডিপেন্ডিয়েন্টের কোচ হওয়ার আগে ২০২২ সালে বুটজোড়া তুলে রাখার পরেই স্বদেশি ক্লাব রোজারিও সেন্ট্রালের হয়ে প্রথম কোচিং শুরু করেন তেভেজ। রোজিরিও হয়ে সময়টা ভালো না কাটায় পরে কোচিং ক্যারিয়ারে এক বছর বিরতি নিয়ে বর্তমান ক্লাবের সঙ্গে চুক্তি করেন ৪০ বছর বয়সী কোচ, যার মেয়াদ ২০২৬ সাল পর্যন্ত রয়েছে।


আর্জেন্টাইন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, উচ্চ রক্তচাপের জন্য তেভেজ এমনিতেই নিয়মিত চেকআপের জন্য হাসপাতালে যেতেন। গত বছরও এক দুর্ঘটনায় হাসপাতালে যেতে হয়েছিল তেভেজকে।


২০০৪ থেকে ২০১৫ পর্যন্ত আর্জেন্টিনার হয়ে ৭৬টি ম্যাচ খেলেন তেভেজ। গোল করেছেন ১৩টি। ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির হয়ে খেলেছেন এমন ১৪ জন ফুটবলারের মধ্যে তেভেজ একজন। সব মিলিয়ে ক্লাব ক্যারিয়ারে ম্যাচ খেলেছেন ৫১৭টি, গোল করেছেন ২২৭টি। ইউনাইটেডের হয়ে জিতেছেন চ্যাম্পিয়নস লিগ ও প্রিমিয়ার লিগ। সিটির হয়ে জিতেছেন প্রিমিয়ার লিগ ও এফএ কাপ।