Columbus | ১৭ আগস্ট, ২০২৬ | ২ ভাদ্র, ১৪৩৩
সর্বশেষ খবর
খায়রুল হকের দেশত্যাগে আদালতের অনুমতি বাধ্যতামূলক ‘নতজানু পররাষ্ট্রনীতির অবসান, জাতীয় স্বার্থই এখন অগ্রাধিকার’: মাহদী আমিন চীনা বাজারে নতুন কৌশল, আলিবাবার সহায়তায় নিজস্ব এআই মডেল বানাচ্ছে অ্যাপল ইরান ইস্যু ও কিমের সঙ্গে সম্পর্ক: দক্ষিণ কোরিয়ার সঙ্গে মহড়া কমালেন ট্রাম্প রাজধানীতে কাল থেকে পিংক বাস, চালক-কন্ডাক্টরও নারী সেলেনা গোমেজের বিরুদ্ধে বিনিয়োগকারীদের মামলা বিশ্ববাজারে ফের চড়ছে স্বর্ণের দাম ঢাবিতে হল প্রাধ্যক্ষকে উদ্ধারে সংঘর্ষ, ভিপি\-জিএসসহ আহত অনেকে ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে স্মরণ, পেনসিলভেনিয়ায় শোক ও শ্রদ্ধার আয়োজন আনন্দ-উচ্ছ্বাসে সম্পন্ন হলো গ্রেটার ময়মনসিংহ অ্যাসোসিয়েশন অব পেনসিলভানিয়ার বার্ষিক বনভোজন মহাকাশে ধান চাষে চীনের যুগান্তকারী সাফল্য, খুলছে চাঁদ-মঙ্গলে কৃষির দ্বার খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে মালয়েশিয়ায় বিএনপির দোয়া ও স্মরণসভা যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়-বন্যা: ইন্ডিয়ানায় চার বছরের শিশুসহ ৬ জনের মৃত্যু পান মসলা বিজ্ঞাপন ঘিরে বিপাকে তিন তারকা, শাহরুখ-অজয়-টাইগারকে FDA-এর নোটিশ বাসা ভাড়ার অজুহাতে অভিনব লুট, খাবারে ঘুমের ওষুধ—রহস্য উদঘাটনে পুলিশ
হোম খেলার মাঠ তামিমদের হেসেখেলে হারালো অপ্রতিরোধ্য আবাহনী

তামিমদের হেসেখেলে হারালো অপ্রতিরোধ্য আবাহনী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:৫৭ পিএম, ২২ এপ্রিল, ২০২৪ 161
তামিমদের হেসেখেলে হারালো অপ্রতিরোধ্য আবাহনী

চলতি ডিপিএলে সুপার লিগের প্রথম ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৫ উইকেটে হারিয়ে শিরোপার দৌড়ে আরও এক কদম এগিয়ে গেল আবাহনী লিমিটেড। আগে ব্যাট করতে নেমে শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদের দাপুটে বোলিংয়ে মাত্র ১৭৮ রানে গুটিয়ে যায় প্রাইম ব্যাংক। লক্ষ্য তাড়ায় লিটন দাস ও তাওহিদ হৃদয়ের জোড়া ফিফটিতে ৬৯ বল বাকি থাকতেই জয়ের বন্দরে নোঙ্গর করে আবাহনী। প্রত্যাবর্তনের ম্যাচে ৫৬ রানে অপরাজিত ছিলেন লিটন। এই জয়ের ফলে, গ্রুপ পর্বের ১১ ম্যাচসহ সুপার লিগের এই ম্যাচ দিয়ে টানা ১২ ম্যাচ জিতলো আবাহনী।

সোমবার (২২ এপ্রিল) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন আবাহনীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাট করতে নেমে শুরুটা একদমই ভালো করতে পারেনি প্রাইম ব্যাংক। তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের তোপের মুখে দলীয় ৫ রানে ৩ উইকেট হারিয়ে বসে প্রাইম ব্যাংক। ১০ বলে ১ রান করেন তামিম। ০ রানে আউট হন পারভেজ হোসেন ও শাহাদাৎ হোসেন দিপু করেন ৪ রান।


৫ রানে ৩ উইকেট হারানো প্রাইম ব্যাংকের হয়ে হাল ধরেন জাকির হাসান ও মুশফিকুর রহিম। এই জুটিতে ধাক্কা সামাল দিয়ে ১০০’র পথে হাঁটতে থাকে প্রাইম ব্যাংক। তবে দলকে ১০০ পার করিয়ে ১১৭ রানে ৪৪ রান করা মুশফিক ফিরে যান তানভীর ইসলামকে উইকেট দিয়ে। হাফ সেঞ্চুরি তুলে নিলেও সঙ্গী হারিয়ে জাকিরও টিকতে পারেননি ক্রিজে। সাইফউদ্দিনকে উইকেট দিয়ে বাঁহাতি এই ব্যাটার বিদায় নেন ৭০ বলে ৬৮ রানে।


এরপর মোহাম্মদ মিঠুন ও শেখ মেহেদি দ্রুত বিদায় নিলে ১৫০’র আগে অল আউট হওয়ার শঙ্কা জাগে প্রাইম ব্যাংকের। সেখান থেকে হাসান মাহমুদের চেষ্টায় দলীয় ১৫০ পার করে প্রাইম ব্যাংক। তবে ৩৯.৩ ওভারেই ১৭৮ রানে প্রতিপক্ষকে থামিয়ে দেয় আবাহনীর বোলাররা। ২৭ রানে ৩ উইকেট নেন শরিফুল। ২টি করে উইকেট নেন তাসকিন, মোসাদ্দেক ও তানভীর।


লক্ষ্য তাড়ায় শুরুটা ভালোই করেন আবাহনীর দুই ওপেনার লিটন দাস ও এনামুল হক বিজয়। তাদের ব্যাটে পাওয়ারপ্লে পার করার চেষ্টায় ছিল বর্তমান চ্যাম্পিয়নরা। দলীয় ৩৫ রানে অবশ্য ৩২ বলে ২২ রান করা বিজয়কে বিদায় করেন সানজামুল। সঙ্গী হারালেও তিনে নামা নাজমুল হোসেন শান্তকে নিয়ে রানের চাকা সচল রাখেন লিটন।


এই জুটিতে দলীয় ১০০’র পথে হাঁটতে থাকে দলটি। ২৭ বলে ২২ রান করা শান্ত দলীয় ৮৭ রানে ফিরে যান শেখ মাহেদিকে উইকেট দিয়ে। এরপর চারে নামা আফিফ হোসেন ফিরে যান দলীয় ৯৭ রানে। তবে ৫ নম্বরে নেমে তাওহিদ হৃদয় ও লিটন মিলে আবাহনীকে জয়ের পথে নিতে থাকেন। লিটনকে দর্শক বানিয়ে ছক্কা-চারের মিশেলে হৃদয় ঝড় তুলেন প্রতিপক্ষের বোলারদের ওপর। এতোটাই আক্রমণাত্মক ছিলে হৃদয় মনে হচ্ছিলো টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুত হচ্ছেন তিনি। মাত্র ২৭ বলে ৫ ছক্কার আর ৪ বাউন্ডারিতে ৫৫ রান করে ফেরেন বগুড়ার এই ক্রিকেটার। অন্যদিকে, ফিফটি তুলেছেন লিটনও। তার ১০৬ বলে অপরাজিত ৫৬ রানের ইনিংস খেলে আবাহনীর জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন লিটন।