Columbus | ১৭ আগস্ট, ২০২৬ | ২ ভাদ্র, ১৪৩৩
সর্বশেষ খবর
খায়রুল হকের দেশত্যাগে আদালতের অনুমতি বাধ্যতামূলক ‘নতজানু পররাষ্ট্রনীতির অবসান, জাতীয় স্বার্থই এখন অগ্রাধিকার’: মাহদী আমিন চীনা বাজারে নতুন কৌশল, আলিবাবার সহায়তায় নিজস্ব এআই মডেল বানাচ্ছে অ্যাপল ইরান ইস্যু ও কিমের সঙ্গে সম্পর্ক: দক্ষিণ কোরিয়ার সঙ্গে মহড়া কমালেন ট্রাম্প রাজধানীতে কাল থেকে পিংক বাস, চালক-কন্ডাক্টরও নারী সেলেনা গোমেজের বিরুদ্ধে বিনিয়োগকারীদের মামলা বিশ্ববাজারে ফের চড়ছে স্বর্ণের দাম ঢাবিতে হল প্রাধ্যক্ষকে উদ্ধারে সংঘর্ষ, ভিপি\-জিএসসহ আহত অনেকে ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে স্মরণ, পেনসিলভেনিয়ায় শোক ও শ্রদ্ধার আয়োজন আনন্দ-উচ্ছ্বাসে সম্পন্ন হলো গ্রেটার ময়মনসিংহ অ্যাসোসিয়েশন অব পেনসিলভানিয়ার বার্ষিক বনভোজন মহাকাশে ধান চাষে চীনের যুগান্তকারী সাফল্য, খুলছে চাঁদ-মঙ্গলে কৃষির দ্বার খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে মালয়েশিয়ায় বিএনপির দোয়া ও স্মরণসভা যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়-বন্যা: ইন্ডিয়ানায় চার বছরের শিশুসহ ৬ জনের মৃত্যু পান মসলা বিজ্ঞাপন ঘিরে বিপাকে তিন তারকা, শাহরুখ-অজয়-টাইগারকে FDA-এর নোটিশ বাসা ভাড়ার অজুহাতে অভিনব লুট, খাবারে ঘুমের ওষুধ—রহস্য উদঘাটনে পুলিশ
হোম রাজনীতি কঠিন দুঃসময়ের কবলে দেশ: মির্জা ফখরুল

কঠিন দুঃসময়ের কবলে দেশ: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৬:৫৫ পিএম, ২০ এপ্রিল, ২০২৪ 164
কঠিন দুঃসময়ের কবলে দেশ: মির্জা ফখরুল

দেশে ভিন্ন মতের মানুষকে গুম-খুন ও নির্যাতন-নিপীড়ন করা হচ্ছে। কঠিন এক দুঃসময়ের কবলে পড়েছে দেশ- এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২০ এপ্রিল) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।


মির্জা ফখরুল বলেন, দেশে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। নির্বাচন ব্যবস্থাকে উপড়ে ফেলা হয়েছে। টাকা পয়সা লুটপাট করা হচ্ছে। দেশে মুক্তিযুদ্ধের চেতনার লেশমাত্রও অবশিষ্ট নেই। এ সময় অবস্থা থেকে উত্তরণে পুরো জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি।


বিএনপির মহাসচিব ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্মৃতিচারণ করে বলেন, কোনো বিষয়ে তাকে নিরাশ হতে দেখিনি। তিনি সমাজকে পরিবর্তন করতে চেয়াছিলেন। সে লক্ষ্যেই তিনি আজীবন লড়াই করেছেন।


স্মরণসভায় অংশ নেয়া অন্যান্য আলোচকরা বলেন, ব্যক্তি স্বত্তাকে ছাপিয়ে ডা. জাফরুল্লাহ গণমানুষের প্রতিচ্ছিবি হয়ে উঠেছিলেন। এই সংকটময় সময়ে তাকে ভীষণ দরকার ছিল। তিনি প্রতিবাদ-প্রতিরোধে, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তার চিন্তা-চেতনা জুড়ে দেশ ও মানুষের কল্যাণ ছিল।