১১ বছর পর সেমিফাইনালে ডর্টমুন্ড
দ্বিতীয়ার্ধের শুরুতে ২ গোল শোধ করে ম্যাচ জমিয়ে তুলেছিল আতলেতিকো মাদ্রিদ। কিন্তু চার মিনিটের মধ্যে সেই গোল শোধ করে ফের ম্যাচের নিয়ন্ত্রণ নিল বরুশিয়া ডর্টমুন্ড। ঘুরে দাঁড়ানো জয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে জায়গা করে নিল জার্মানির ক্লাবটি।
মঙ্গলবার (১৬ই এপ্রিল) দিবাগত রাতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে অ্যাতলেতিকো মাদ্রিককে ৪-২ গোলে হারিয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। এর আগে প্রথম লেগে তারা ২-১ গোলে হেরে এসেছিল অ্যাতলেতিকোর মাঠ ওয়ান্দা মেট্টোপলিটনে। সেমিফাইনালে এখন জার্মান ক্লাবটির প্রতিপক্ষ। একই দিনে তারা হারিয়েছে বার্সেলোনাকে।
দুই লেগে ৫-৪ গোলের এগিয়ে থাকায় মাদ্রিদ ক্লাবকে হটিয়ে ১১ বছর পর শেষ চারে পা রাখলো ডর্টমুন্ড। সবশেষ ২০১৩ সালে সেমিফাইনালে খেলেছিল তারা, উঠেছিল ফাইনালেও। ওই বার চিরপ্রতিদ্বন্দ্বী বায়ার্ন মিউনিখের কাছে ফাইনালে হেরে যায় তারা।
আরেকটি সেমিফাইনালে খেলতে শুরুতেই মাদ্রিদের জালে বল জড়ানোর বিকল্প ছিল না ডর্টমুন্ডের সামনে। দ্বিতীয় লেগের প্রথমার্ধেই তারা দুই গোলে এগিয়ে যায়। ৩৪ মিনিটে ম্যাট হামেলসের পাস ধরে জুলিয়ান ব্র্যান্ডট জাল কাঁপালে দুই লেগের এগিয়ে থেকে সমতা আসে।
পাঁচ মিনিট পর কোয়ার্টার ফাইনালে লিড নেয় ডর্টমুন্ড। ইয়ান মাটসেন বাঁ দিক থেকে কাট করে নিখুঁত শটে দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন। আতলেতিকো কোচ ডিয়েগো সিমিওনে বিরতিতে তিনটি পরিবর্তন আনেন দলে। ডর্টমুন্ড ডিফেন্ডার হামেলস ৪৯তম মিনিটে আত্মঘাতী গোল করেন। বদলি নামা অ্যাঞ্জেল কোরেয়া ৬৪তম মিনিটে গোল করে দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলে মাদ্রিদ ক্লাবকে লিড এনে দেন।
তবে স্বাগতিকরা ঘুরে দাঁড়ায়। স্ট্রাইকার নিকলাস ফুলক্রুগ ৭১তম মিনিটে স্যাবিটাইজারের ক্রসে চমৎকার হেডে স্কোর ৪-৪ করেন। ডর্টমুন্ড ভক্তরা গোলটি উদযাপন করে সিটে বসার আগেই আরেকবার গোলের উল্লাসে মাতেন। ৭৪তম মিনিটে বক্সের প্রান্ত থেকে জালে বল জড়িয়ে দর্শকদের উন্মাদনায় ভাসান স্যাবিটাইজার। আগামী ৩০শে এপ্রিল সেমিফাইনালের প্রথম লেগে পিএসজিকে স্বাগত জানাবে ডর্টমুন্ড। তারপর প্যারিসে তারা খেলবে ৭ ই মে।