Columbus | ১৭ আগস্ট, ২০২৬ | ২ ভাদ্র, ১৪৩৩
সর্বশেষ খবর
খায়রুল হকের দেশত্যাগে আদালতের অনুমতি বাধ্যতামূলক ‘নতজানু পররাষ্ট্রনীতির অবসান, জাতীয় স্বার্থই এখন অগ্রাধিকার’: মাহদী আমিন চীনা বাজারে নতুন কৌশল, আলিবাবার সহায়তায় নিজস্ব এআই মডেল বানাচ্ছে অ্যাপল ইরান ইস্যু ও কিমের সঙ্গে সম্পর্ক: দক্ষিণ কোরিয়ার সঙ্গে মহড়া কমালেন ট্রাম্প রাজধানীতে কাল থেকে পিংক বাস, চালক-কন্ডাক্টরও নারী সেলেনা গোমেজের বিরুদ্ধে বিনিয়োগকারীদের মামলা বিশ্ববাজারে ফের চড়ছে স্বর্ণের দাম ঢাবিতে হল প্রাধ্যক্ষকে উদ্ধারে সংঘর্ষ, ভিপি\-জিএসসহ আহত অনেকে ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে স্মরণ, পেনসিলভেনিয়ায় শোক ও শ্রদ্ধার আয়োজন আনন্দ-উচ্ছ্বাসে সম্পন্ন হলো গ্রেটার ময়মনসিংহ অ্যাসোসিয়েশন অব পেনসিলভানিয়ার বার্ষিক বনভোজন মহাকাশে ধান চাষে চীনের যুগান্তকারী সাফল্য, খুলছে চাঁদ-মঙ্গলে কৃষির দ্বার খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে মালয়েশিয়ায় বিএনপির দোয়া ও স্মরণসভা যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়-বন্যা: ইন্ডিয়ানায় চার বছরের শিশুসহ ৬ জনের মৃত্যু পান মসলা বিজ্ঞাপন ঘিরে বিপাকে তিন তারকা, শাহরুখ-অজয়-টাইগারকে FDA-এর নোটিশ বাসা ভাড়ার অজুহাতে অভিনব লুট, খাবারে ঘুমের ওষুধ—রহস্য উদঘাটনে পুলিশ
হোম আমেরিকা “বর্ণনাট্য আয়োজনের নিউইয়র্কে পহেলা বৈশাখ উদযাপন”

“বর্ণনাট্য আয়োজনের নিউইয়র্কে পহেলা বৈশাখ উদযাপন”

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:১১ পিএম, ১৪ এপ্রিল, ২০২৪ 169
“বর্ণনাট্য আয়োজনের নিউইয়র্কে পহেলা বৈশাখ উদযাপন”

মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশীদের সবচাইতে বড় পহেলা বৈশাখ উদযাপিত হল নিউইয়র্কের টাইম স্কয়ার। যেহেতু বেশির ভাগ বাংলা ভাষাভাষী মানুষ নিউইয়র্কে থাকে তাই টাইম স্কয়ারে সহস্র কণ্ঠে বাংলা গানসহ নববর্ষের উৎসব ছড়িয়ে পড়ে পুরো আমেরিকাও। রমনার বটমূলে ছায়ানটের আয়োজনের সঙ্গে মিল রেখে নিউইয়র্কের স্থানীয় সময় শনিবার ১৩ এপ্রিল শুরু হয় এ আয়োজন। দেশ ও প্রবাসের সাংস্কৃতিক কর্মীদের পরিবেশনায় বর্ণিল হয়ে ওঠে উৎসব। এবারের বর্ষবরণ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ছয়টি বাংলাদেশী সাংস্কৃতিক সংগঠনের শতাধিক শিল্পী অংশ নিয়েছেন। বাংলাদেশের খ্যাতনামা শিল্পীদের নিয়ে এ আয়োজন। ভিন দেশে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে দেশ ও সংস্কৃতি তুলে ধরতে চান আয়োজকরা। আগামী বছর লাখো কণ্ঠে বর্ষবরণের আয়োজনের লক্ষ্য তাদের।

আড্ডা, গানে সবাই স্মরণ করে প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে। দিন শেষে, যে যেখানেই থাকি, আমাদের প্রধান পরিচয় হয়ে ওঠে আমরা বাঙালি। পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়ানো এক জাতি, যার রয়েছে নিজস্ব ভাষা এবং গর্ব করার মতো সংস্কৃতি। বাংলা নববর্ষ উদযাপন হয়ে ওঠে অসাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম স্মারক।