Columbus | ১৭ আগস্ট, ২০২৬ | ২ ভাদ্র, ১৪৩৩
সর্বশেষ খবর
খায়রুল হকের দেশত্যাগে আদালতের অনুমতি বাধ্যতামূলক ‘নতজানু পররাষ্ট্রনীতির অবসান, জাতীয় স্বার্থই এখন অগ্রাধিকার’: মাহদী আমিন চীনা বাজারে নতুন কৌশল, আলিবাবার সহায়তায় নিজস্ব এআই মডেল বানাচ্ছে অ্যাপল ইরান ইস্যু ও কিমের সঙ্গে সম্পর্ক: দক্ষিণ কোরিয়ার সঙ্গে মহড়া কমালেন ট্রাম্প রাজধানীতে কাল থেকে পিংক বাস, চালক-কন্ডাক্টরও নারী সেলেনা গোমেজের বিরুদ্ধে বিনিয়োগকারীদের মামলা বিশ্ববাজারে ফের চড়ছে স্বর্ণের দাম ঢাবিতে হল প্রাধ্যক্ষকে উদ্ধারে সংঘর্ষ, ভিপি\-জিএসসহ আহত অনেকে ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে স্মরণ, পেনসিলভেনিয়ায় শোক ও শ্রদ্ধার আয়োজন আনন্দ-উচ্ছ্বাসে সম্পন্ন হলো গ্রেটার ময়মনসিংহ অ্যাসোসিয়েশন অব পেনসিলভানিয়ার বার্ষিক বনভোজন মহাকাশে ধান চাষে চীনের যুগান্তকারী সাফল্য, খুলছে চাঁদ-মঙ্গলে কৃষির দ্বার খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে মালয়েশিয়ায় বিএনপির দোয়া ও স্মরণসভা যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়-বন্যা: ইন্ডিয়ানায় চার বছরের শিশুসহ ৬ জনের মৃত্যু পান মসলা বিজ্ঞাপন ঘিরে বিপাকে তিন তারকা, শাহরুখ-অজয়-টাইগারকে FDA-এর নোটিশ বাসা ভাড়ার অজুহাতে অভিনব লুট, খাবারে ঘুমের ওষুধ—রহস্য উদঘাটনে পুলিশ
হোম খেলার মাঠ সুখবর দিলেন পেসার রুবেল

সুখবর দিলেন পেসার রুবেল

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:০১ পিএম, ১৪ এপ্রিল, ২০২৪ 261
সুখবর দিলেন পেসার রুবেল

দ্বিতীয়বারের মতো বাবা হতে চলেছেন বাংলাদেশ জাতীয় দলের পেসার রুবেল হোসেন। নিজের ভেরিফাইড ফেইসবুক পোস্টে নিজেই জানিয়েছেন এই আনন্দের সংবাদ। এর আগে রুবেলের ঘরে একটি পুত্র সন্তান রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রুবেল লিখেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আবারও দ্বিতীয় সন্তানের বাবা হতে যাচ্ছি। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন।


চলমান ডিপিএলে প্রাইম ব্যাংকের হয়ে মাঠ মাতাচ্ছেন বাগেরহাটের এই পেসার। তবে সবশেষ বিপিএলটা সুখকর ছিল না রুবেলের কাছে। ২০০৯ সালে বাংলাদেশ জাতীয় দলে অভিষেকের পর ২৭ টেস্ট, ১০৪ ওয়ানডে ও ২৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এই পেসার।


২০২২ সালে তিনি টেস্ট থেকে অবসর নেন। সাদা পোশাকে রুবেল পেয়েছেন ৩৬ উইকেট। এছাড়া ওয়ানডেতে ১২৯ এবং টি-টোয়েন্টিতে তার ঝুলিতে আছে ২৮টি উইকেট। গেল কয়েক বছর ধরেই জাতীয় দলের বাইরে রয়েছেন রুবেল। পরে মাঠে ফিরলেও আর ফেরা হয়নি জাতীয় দলের হয়ে।