Columbus | ১৮ আগস্ট, ২০২৬ | ২ ভাদ্র, ১৪৩৩
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর পরামর্শে জাতীয় সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা ট্রাম্পের জনপ্রিয়তায় বড় ধস, অনুমোদন নেমে ৩৩ শতাংশে অরুণাচল সীমান্তে চীনা অনুপ্রবেশের অভিযোগ, ফের উত্তপ্ত ভারত–চীন সম্পর্ক ধীরে ধীরে গণতন্ত্র সংকুচিত হয়ে আসছে: নাহিদ ইসলাম ‘আওয়ামী লীগ কোনো দিনই পরিবর্তন হবে না’: ডা. সায়মা আফরোজ কয়েকটি রাস্তা-ব্রিজ বানিয়ে দেশ বানানোর দাবি নয়, প্রয়োজন সামগ্রিক উন্নয়ন: তারেক রহমান দোয়া ও স্মৃতিচারণে বাফেলোতে খালেদা জিয়ার জন্মদিন পালন ব্রেন টিউমারের চিকিৎসায় ইলিয়াস কাঞ্চন, দেড় বছর পর দেশে ফিরে আবার লন্ডনে ইনফান্তিনোর চতুর্থ মেয়াদের পথে বাধা, প্রার্থিতা ঠেকাতে ফিফার কাছে ফেয়ারস্কয়ারের চিঠি দুদকে নতুন নেতৃত্ব: চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান খায়রুল হকের দেশত্যাগে আদালতের অনুমতি বাধ্যতামূলক ‘নতজানু পররাষ্ট্রনীতির অবসান, জাতীয় স্বার্থই এখন অগ্রাধিকার’: মাহদী আমিন চীনা বাজারে নতুন কৌশল, আলিবাবার সহায়তায় নিজস্ব এআই মডেল বানাচ্ছে অ্যাপল ইরান ইস্যু ও কিমের সঙ্গে সম্পর্ক: দক্ষিণ কোরিয়ার সঙ্গে মহড়া কমালেন ট্রাম্প রাজধানীতে কাল থেকে পিংক বাস, চালক-কন্ডাক্টরও নারী
হোম বিনোদন আনুষ্ঠানিক বিচ্ছেদ হতে যাচ্ছে ধানুশ-ঐশ্বরিয়ার

আনুষ্ঠানিক বিচ্ছেদ হতে যাচ্ছে ধানুশ-ঐশ্বরিয়ার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০২:৩৮ পিএম, ১৪ এপ্রিল, ২০২৪ 148
আনুষ্ঠানিক বিচ্ছেদ হতে যাচ্ছে ধানুশ-ঐশ্বরিয়ার

প্রায় দুই দশকের একসাথে পথচলা এবার শেষ করতে যাচ্ছেন দক্ষিণ ভারতীয় আভিনেতা ধানুশ এবং তার স্ত্রী সুপারস্টার রজনীকান্তের কন্যা ঐশ্বরিয়া রজনীকান্ত। পারস্পরিক সম্মতিতে আইনিভাবে তাদের বিবাহবিচ্ছেদ হবে বলে জানা যায়।  

২০০৪ সালে জমকালো আয়োজনে বিয়ে হয় তাদের। একসাথে ১৮টি বছর অতিবাহিত করার পর ২০২২ সালে প্রথম বিচ্ছেদের ঘোষণা দেন তারা। সে সময় অনেকেরই ধারণা ছিল যে মান অভিমান, অভিযোগের পালা মিটিয়ে হয়ত তারা এক হবেন আবারও। 

সব আশার গুড়ে বালি দিয়ে এ দম্পতির এক ঘনিষ্ঠ সূত্র ইন্ডিয়া টুডে-কে জানিয়েছে যে তারা ১৩-বি ধারার অধীনে পিটিশন দাখিল করেছেন। দ্রুতই ধানুশ ও ঐশ্বরিয়ার এই বিবাহ বিচ্ছেদের মামলার শুনানি হবে।


সবশেষে এ দম্পতি দর্শকদের কাছে তাদের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তাদেরকে ব্যক্তিগত পরিসরে থাকতে দেওয়ার অনুরোধ জানিয়েছেন।