Columbus | ১৭ আগস্ট, ২০২৬ | ২ ভাদ্র, ১৪৩৩
সর্বশেষ খবর
খায়রুল হকের দেশত্যাগে আদালতের অনুমতি বাধ্যতামূলক ‘নতজানু পররাষ্ট্রনীতির অবসান, জাতীয় স্বার্থই এখন অগ্রাধিকার’: মাহদী আমিন চীনা বাজারে নতুন কৌশল, আলিবাবার সহায়তায় নিজস্ব এআই মডেল বানাচ্ছে অ্যাপল ইরান ইস্যু ও কিমের সঙ্গে সম্পর্ক: দক্ষিণ কোরিয়ার সঙ্গে মহড়া কমালেন ট্রাম্প রাজধানীতে কাল থেকে পিংক বাস, চালক-কন্ডাক্টরও নারী সেলেনা গোমেজের বিরুদ্ধে বিনিয়োগকারীদের মামলা বিশ্ববাজারে ফের চড়ছে স্বর্ণের দাম ঢাবিতে হল প্রাধ্যক্ষকে উদ্ধারে সংঘর্ষ, ভিপি\-জিএসসহ আহত অনেকে ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে স্মরণ, পেনসিলভেনিয়ায় শোক ও শ্রদ্ধার আয়োজন আনন্দ-উচ্ছ্বাসে সম্পন্ন হলো গ্রেটার ময়মনসিংহ অ্যাসোসিয়েশন অব পেনসিলভানিয়ার বার্ষিক বনভোজন মহাকাশে ধান চাষে চীনের যুগান্তকারী সাফল্য, খুলছে চাঁদ-মঙ্গলে কৃষির দ্বার খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে মালয়েশিয়ায় বিএনপির দোয়া ও স্মরণসভা যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়-বন্যা: ইন্ডিয়ানায় চার বছরের শিশুসহ ৬ জনের মৃত্যু পান মসলা বিজ্ঞাপন ঘিরে বিপাকে তিন তারকা, শাহরুখ-অজয়-টাইগারকে FDA-এর নোটিশ বাসা ভাড়ার অজুহাতে অভিনব লুট, খাবারে ঘুমের ওষুধ—রহস্য উদঘাটনে পুলিশ
হোম খেলার মাঠ ৬ উইকেটে হার বেঙ্গালুরুর, বাটলারের সেঞ্চুরিতে ম্লান কোহলির শতক

৬ উইকেটে হার বেঙ্গালুরুর, বাটলারের সেঞ্চুরিতে ম্লান কোহলির শতক

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:১৬ পিএম, ০৬ এপ্রিল, ২০২৪ 114
৬ উইকেটে হার বেঙ্গালুরুর, বাটলারের সেঞ্চুরিতে ম্লান কোহলির শতক

ভিরাট কোহলির সেঞ্চুরির জবাবে ছক্কা হাঁকিয়ে পালটা সেঞ্চুরিতে রাজস্থানকে ম্যাচ জেতালেন জস বাটলার। শনিবার (৬ এপ্রিল) জয়পুরের সওয়াই মানসিংহ স্টেডিয়ামে বেঙ্গালুরুর দেয়া ১৮৪ রানের লক্ষ্য ৫ বল ও ৬ উইকেট হাতে রেখে টপকে যায় রাজস্থান রয়্যালস।

টসে হেরে আগে ব্যাট করতে নেমে ১২৫ রানের বড় জুটি গড়েন ব্যাঙ্গালুরুর দুই ওপেনার ভিরাট কোহলি ও ফাফ ডু প্লেসি। ৪৪ রান করে চাহালের বলে আউট হন ফাফ। এরপর বাকিরা রান না পেলেও কোহলি খেলেন ৭২ বলে অপরাজিত ১১৩ রানের ইনিংস। আইপিএলে নিজের অষ্টম সেঞ্চুরি করার ইনিংসে ১২টি চার ও ৪টি ছক্কা হাঁকিয়েছেন ভিরাট।


অপরদিকে ১৮৪ রানের লক্ষ্য তাড়ায় নেমে শূন্য রানেই জয়সোয়ালকে ফেরান রিস টপলি। এরপর জুটি গড়েন জস বাটলার ও সাঞ্জু স্যামসন। ১৪৮ রানের জুটি গড়ে দলকে অনেকখানি এগিয়ে নেন এই দুই ব্যাটার। ৬৯ রান করে ফেরেন স্যামসন। রিয়ান পরাগ ও ধ্রুব জুরেল দ্রুত ফিরলেও হেটমায়ারকে সঙ্গে নিয়ে অপরাজিত শতকে রাজস্থানকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন বাটলার।