পেনসিলভানিয়া | ১৪ আগস্ট, ২০২৬ | ৩০ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করা: তারেক রহমানের বিচক্ষণ সিদ্ধান্তের প্রতিফলন মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ
হোম রাজনীতি কবুল যেহেতু বলেছেন, সংসারও করতে হবে: হাসনাত

কবুল যেহেতু বলেছেন, সংসারও করতে হবে: হাসনাত

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:১১ পিএম, ৩১ অক্টোবর, ২০২৫ 97
কবুল যেহেতু বলেছেন, সংসারও করতে হবে: হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যখন অনিশ্চয়তা দেখা দিলো তখন আমরা সনদে স্বাক্ষর করিনি। সনদের আইনি ভিত্তি চেয়েছিলাম আমরা। তা না করে অনেক দল সনদে স্বাক্ষর করলো। তার মধ্যে একটি দল এখন সনদের বিপক্ষে অবস্থান নিয়েছে। আমরা বলবো, কবুল যেহেতু বলেছেন, কাবিনে যেহেতু সিগনেচার করেছেন, আপনাদের সংসারও করতে হবে। 



বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় লাকসামের বাইপাসে দলের আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।




হাসনাত আবদুল্লাহ বলেন, নাসীরুদ্দীন ভাই (এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী) বলেছেন, স্বাক্ষর করার পরে তারা আবার বিপক্ষে অবস্থান নিয়েছে। বিয়েই যদি করবা না, তাহলে কাবিলে সিগনেচার কেন করলা। সংসার যদি নাই করবা, তাহলে কবুল কেন বললা। কবুল যেহেতু বলেছেন, কাবিনে যেহেতু সিগনেচার করেছেন, আপনাদের সংসারও করতে হবে। সংসার যদি না করতে চান, রাস্তা খোলা আছে, জনগণের সামনে এসে বলতে হবে আমরা ডিভোর্স দিতে চাই। জনগণের সামনে মুখোশ উন্মোচন করতে হবে আপনাদের। জনগণকে বোকা বানিয়ে সংস্কারের বিপক্ষে অবস্থান নেওয়া যাবে না। 




হাসনাত আবদুল্লাহ আরও বলেন, সংস্কারের বিপক্ষে যারা ‘না’ এর অবস্থান নিয়েছে তাদের চিহ্নিত করে রাখুন। তারাই আবার তত্ত্বাবধায়ক সরকারের ও ভোট এবং মৌলিক অধিকারের বিপক্ষে অবস্থান নেবে। আজকে যারা ব্যালটের বিরুদ্ধে, ভোটের বিরুদ্ধে, সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাদের চিহ্নিত করুন। কালকে তারা জনগণের বিরুদ্ধে অবস্থান নেবে।




এর আগে লাকসামে জাতীয় নাগরিক পার্টির দলীয় কার্যালয় উদ্বোধন করেন হাসনাত। পরে তিনি বিভিন্ন সড়কে এনসিপির লিফলেট বিতরণ করেন। লাকসাম উপজেলার প্রধান সমন্বয়কারী আল মাহমুদের সভাপতিত্বে পথসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ। এ সময়




আরও উপস্থিত ছিলেন, আশিকুর ইসলাম, সাকিব হাসান, শরিপুর জামান, মোহাম্মদ মিনহাজ, আবদুল কাইয়ুম রিফাত, রাশেদুল ইসলাম, মাসুম বারী কাউসার,কাজী নাসির, নাজমুল করিব রিতু, আলামিন, ফাহারা এমরান, আমির হোসেন, সৌরভ প্রমুখ।