Columbus | ১৭ আগস্ট, ২০২৬ | ২ ভাদ্র, ১৪৩৩
সর্বশেষ খবর
খায়রুল হকের দেশত্যাগে আদালতের অনুমতি বাধ্যতামূলক ‘নতজানু পররাষ্ট্রনীতির অবসান, জাতীয় স্বার্থই এখন অগ্রাধিকার’: মাহদী আমিন চীনা বাজারে নতুন কৌশল, আলিবাবার সহায়তায় নিজস্ব এআই মডেল বানাচ্ছে অ্যাপল ইরান ইস্যু ও কিমের সঙ্গে সম্পর্ক: দক্ষিণ কোরিয়ার সঙ্গে মহড়া কমালেন ট্রাম্প রাজধানীতে কাল থেকে পিংক বাস, চালক-কন্ডাক্টরও নারী সেলেনা গোমেজের বিরুদ্ধে বিনিয়োগকারীদের মামলা বিশ্ববাজারে ফের চড়ছে স্বর্ণের দাম ঢাবিতে হল প্রাধ্যক্ষকে উদ্ধারে সংঘর্ষ, ভিপি\-জিএসসহ আহত অনেকে ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে স্মরণ, পেনসিলভেনিয়ায় শোক ও শ্রদ্ধার আয়োজন আনন্দ-উচ্ছ্বাসে সম্পন্ন হলো গ্রেটার ময়মনসিংহ অ্যাসোসিয়েশন অব পেনসিলভানিয়ার বার্ষিক বনভোজন মহাকাশে ধান চাষে চীনের যুগান্তকারী সাফল্য, খুলছে চাঁদ-মঙ্গলে কৃষির দ্বার খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে মালয়েশিয়ায় বিএনপির দোয়া ও স্মরণসভা যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়-বন্যা: ইন্ডিয়ানায় চার বছরের শিশুসহ ৬ জনের মৃত্যু পান মসলা বিজ্ঞাপন ঘিরে বিপাকে তিন তারকা, শাহরুখ-অজয়-টাইগারকে FDA-এর নোটিশ বাসা ভাড়ার অজুহাতে অভিনব লুট, খাবারে ঘুমের ওষুধ—রহস্য উদঘাটনে পুলিশ
হোম বিনোদন মিস ইউনিভার্সে অংশগ্রহণ নিয়ে মিথ্যাচার করছেন সৌদি সুন্দরী ?

মিস ইউনিভার্সে অংশগ্রহণ নিয়ে মিথ্যাচার করছেন সৌদি সুন্দরী ?

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:১১ পিএম, ০৬ এপ্রিল, ২০২৪ 1
মিস ইউনিভার্সে অংশগ্রহণ নিয়ে মিথ্যাচার করছেন সৌদি সুন্দরী ?

মিস ইউনিভার্স প্রতিযোগিতায় রুমি আলকাহতানির সৌদি আরব থেকে প্রথম অংশগ্রহণ করার খবর কয়েকদিন থেকে ভেসে বেড়াচ্ছে নেট দুনিয়ায়। আলোচনাও হচ্ছে ব্যাপক। তবে এই খবর নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

মিস ইউনিভার্স কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিযোগিতায় সৌদি সুন্দরীর অংশগ্রহণ নিয়ে প্রকাশিত খবরটি পুরোপুরি সত্য নয়। মঙ্গলবার (২ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে সৌদি আরবের সংবাদমাধ্যম আল-আরাবিয়া।


শুধু তাই নয়, প্রতিষ্ঠানটি দাবি করেছে সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য তারা সৌদি আরবে এখনও কোনো চূড়ান্ত বাছাই প্রক্রিয়া অনুষ্ঠিত হয়নি। তবে এ বিষয়ে দেশটিতে ‘কঠোর যাচাই প্রক্রিয়া’ চলছে বলে উল্লেখ করেছে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ।


মিস ইউনিভার্স কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়, ‘সৌদি আরব এখনও এই বছর অংশগ্রহণের বিষয়ে সম্পূর্ণরূপে নিশ্চিত হওয়া দেশগুলোর মধ্যে নেই। বর্তমানে আমরা একটি কঠোর যাচাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি, যেন দেশটির একজন সম্ভাব্য প্রার্থীকে ভোটাধিকার প্রদানের জন্য যোগ্য এবং প্রতিনিধিত্ব করার জন্য জাতীয় পরিচালক নিয়োগ করা হয়।’


আরও বলা হয়, ‘এটি চূড়ান্ত এবং আমাদের অনুমোদন কমিটি দ্বারা নিশ্চিত না হওয়া পর্যন্ত সৌদি আরব আমাদের মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় যোগদানের সুযোগ পাবে না।’

 

তবে সৌদি সুন্দরী আলকাহতানির মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেয়ার খবরটি সামনে এসেছিল তার একটি ইনস্টাগ্রাম পোস্টের সূত্র ধরে। ওই পোস্টে আলকাহতানি লিখেছিলেন, ‘২০২৪ সালের মিস ইউনিভার্সে সৌদি আরবের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আমি সম্মানিত বোধ করছি। এর মধ্য দিয়ে সম্মানজনক এই সুন্দরী প্রতিযোগিতায় নাম লেখাতে যাচ্ছে সৌদি আরব।’

তবে আল-আরাবিয়া দাবি করেছে, ইনস্টাগ্রামে এমন ঘোষণার পর আলকাহতানির সঙ্গে যোগাযোগ করে তারা। কিন্তু তিনি এই বিষয়ে এখনও মুখ খোলেননি।