Columbus | ১৭ আগস্ট, ২০২৬ | ২ ভাদ্র, ১৪৩৩
সর্বশেষ খবর
খায়রুল হকের দেশত্যাগে আদালতের অনুমতি বাধ্যতামূলক ‘নতজানু পররাষ্ট্রনীতির অবসান, জাতীয় স্বার্থই এখন অগ্রাধিকার’: মাহদী আমিন চীনা বাজারে নতুন কৌশল, আলিবাবার সহায়তায় নিজস্ব এআই মডেল বানাচ্ছে অ্যাপল ইরান ইস্যু ও কিমের সঙ্গে সম্পর্ক: দক্ষিণ কোরিয়ার সঙ্গে মহড়া কমালেন ট্রাম্প রাজধানীতে কাল থেকে পিংক বাস, চালক-কন্ডাক্টরও নারী সেলেনা গোমেজের বিরুদ্ধে বিনিয়োগকারীদের মামলা বিশ্ববাজারে ফের চড়ছে স্বর্ণের দাম ঢাবিতে হল প্রাধ্যক্ষকে উদ্ধারে সংঘর্ষ, ভিপি\-জিএসসহ আহত অনেকে ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে স্মরণ, পেনসিলভেনিয়ায় শোক ও শ্রদ্ধার আয়োজন আনন্দ-উচ্ছ্বাসে সম্পন্ন হলো গ্রেটার ময়মনসিংহ অ্যাসোসিয়েশন অব পেনসিলভানিয়ার বার্ষিক বনভোজন মহাকাশে ধান চাষে চীনের যুগান্তকারী সাফল্য, খুলছে চাঁদ-মঙ্গলে কৃষির দ্বার খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে মালয়েশিয়ায় বিএনপির দোয়া ও স্মরণসভা যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়-বন্যা: ইন্ডিয়ানায় চার বছরের শিশুসহ ৬ জনের মৃত্যু পান মসলা বিজ্ঞাপন ঘিরে বিপাকে তিন তারকা, শাহরুখ-অজয়-টাইগারকে FDA-এর নোটিশ বাসা ভাড়ার অজুহাতে অভিনব লুট, খাবারে ঘুমের ওষুধ—রহস্য উদঘাটনে পুলিশ
হোম বিনোদন পিরোজপুরে বিকল্প ব্যবস্থায় চলবে জায়েদ খানের ‘সোনার চর'

পিরোজপুরে বিকল্প ব্যবস্থায় চলবে জায়েদ খানের ‘সোনার চর'

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:০৮ পিএম, ০৬ এপ্রিল, ২০২৪ 196
পিরোজপুরে বিকল্প ব্যবস্থায় চলবে জায়েদ খানের ‘সোনার চর'

সেন্সর ছাড়পত্র পেয়ে প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি পেয়েছে মৌসুমী-জায়েদের সিনেমা ‘সোনার চর’। সিনেমাটিতে মৌসুমী, জায়েদ খান ছাড়াও অভিনয় করেছেন ওমর সানী। সিনেমার পরিচালক জাহিদ হাসান জানিয়েছেন গত ৭ জানুয়ারি সিনেমাটির আনকাট ছাড়পত্র পেয়েছে।

এবার জানা গেছে, পিরোজপুরে বিকল্প ব্যবস্থায় প্রদর্শন হবে ‘সোনার চর'। জেলার শিল্পকলা একাডেমিতে চলবে সিনেমাটি।এছাড়া সারাদেশের ৪টি হলে বুকিং হয়েছে সিনেমাটির। এমনটাই জানিয়েছেন সিনেমাটির পরিবেশক টাইগার মিডিয়ার কর্ণধার জাহিদ হাসান অভি।


এর আগে জায়েদ খান তার ফেসবুকে লিখেছিলেন, ‘বছরের শুরুতে আমার অভিনীত চলচ্চিত্র ‘সোনার চর’ সেন্সর ছাড়পত্র পেয়েছে। খুব শিগগির মুক্তির তারিখ ঘোষণা করা হবে। সবাইকে সিনেমা হলে এসে চলচ্চিত্রটি দেখার জন্য আমন্ত্রণ রইল।’

 

জানা গেছে, ‘সোনার চর’ সিনেমা জায়েদের ক্যারিয়ারে সবচেয়ে বেশি শ্রম দেয়া সিনেমা। এ সিনেমায় একজন মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন তিনি।

তার চরিত্রটির নাম মানিক। চরিত্রের প্রয়োজনে প্রায় দুই বছর চুল কাটেননি তিনি। নিজেকে ভাঙা গড়ার খেলা চলেছে সিনেমাটিতে।

সিনেমাটিতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, স্নিগ্ধা, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ, পাপিয়া মাহি প্রমুখ। ২০২১ সালের সেপ্টেম্বরে শুরু হয় সিনেমাটির শুটিং।