পেনসিলভানিয়া | ১৪ আগস্ট, ২০২৬ | ২৯ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করা: তারেক রহমানের বিচক্ষণ সিদ্ধান্তের প্রতিফলন মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ
হোম রাজনীতি তার ওপর হামলা ছিল ‘টেস্ট কেস’: নুর

তার ওপর হামলা ছিল ‘টেস্ট কেস’: নুর

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:০৯ এএম, ১৫ অক্টোবর, ২০২৫ 106
তার ওপর হামলা ছিল ‘টেস্ট কেস’: নুর

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, সাম্প্রতিক রাজনৈতিক হামলার মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হয়েছিল। কিন্তু সব রাজনৈতিক দল একসঙ্গে প্রতিবাদ করায় তা ব্যর্থ হয়েছে। তিনি বলেন, তার ওপর হামলা ছিল একটি ‘টেস্ট কেস’। এর মাধ্যমে দেশের রাজনৈতিক ঐক্য যাচাইয়ের চেষ্টা করা হয়। মঙ্গলবার পটুয়াখালী শহরের চৌরাস্তায় আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডাকসুর সাবেক ভিপি নুর আরও বলেন, তার ওপর হামলার পর বিএনপি, জামায়াত, এনসিপি থেকে শুরু করে বিভিন্ন দলের শীর্ষ নেতারা ঐক্যবদ্ধভাবে প্রতিক্রিয়া জানানোয় ষড়যন্ত্রকারীরা পিছিয়ে যায়। এ হামলার ঘটনায় সেনাবাহিনীর দুয়েক জন কর্মকর্তা জড়িত ছিলেন। তবে পুরো বাহিনীকে দায়ী করা যায় না। তিনি আরও বলেন, যারা এক-এগারোর সময় তারেক রহমানকে টার্গেট করেছিল তারাই এখন বিভিন্নভাবে রাজনীতিতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে।