যুক্তরাষ্ট্রে হাইওয়েতে বিমানের জরুরি অবতরণ
নিউজ ডেস্ক
|
প্রকাশিত:
০৩:৩৩ পিএম,
০৫ এপ্রিল, ২০২৪
173
যুক্তরাষ্ট্রে হঠাৎ হাইওয়েতে নামলো বিমান। এমন দৃশ্য দেখা গেছে দেশটির নর্থ ক্যারোলাইনার হাইওয়েতে।
মূলত, যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনায় পড়তে যাচ্ছিলো বিমানটি। সেই পরিস্থিতি এড়াতেই এ ইমার্জেন্সি ল্যান্ডিং। এ সময় বিমানটিতে পাইলট ছাড়া আর কোনো যাত্রী ছিলো না।
অবশ্য অবতরণের সময় হাইওয়েতে থাকা দু’টি গাড়িকে ধাক্কা দেয় বিমানটি। তবে এতে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। ভার্জিনিয়া থেকে উড্ডয়ন করা উড়োযানটির গন্তব্য ছিল নর্থ ক্যারোলাইনার একটি সমুদ্র সৈকত।