Columbus | ১৭ আগস্ট, ২০২৬ | ২ ভাদ্র, ১৪৩৩
সর্বশেষ খবর
খায়রুল হকের দেশত্যাগে আদালতের অনুমতি বাধ্যতামূলক ‘নতজানু পররাষ্ট্রনীতির অবসান, জাতীয় স্বার্থই এখন অগ্রাধিকার’: মাহদী আমিন চীনা বাজারে নতুন কৌশল, আলিবাবার সহায়তায় নিজস্ব এআই মডেল বানাচ্ছে অ্যাপল ইরান ইস্যু ও কিমের সঙ্গে সম্পর্ক: দক্ষিণ কোরিয়ার সঙ্গে মহড়া কমালেন ট্রাম্প রাজধানীতে কাল থেকে পিংক বাস, চালক-কন্ডাক্টরও নারী সেলেনা গোমেজের বিরুদ্ধে বিনিয়োগকারীদের মামলা বিশ্ববাজারে ফের চড়ছে স্বর্ণের দাম ঢাবিতে হল প্রাধ্যক্ষকে উদ্ধারে সংঘর্ষ, ভিপি\-জিএসসহ আহত অনেকে ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে স্মরণ, পেনসিলভেনিয়ায় শোক ও শ্রদ্ধার আয়োজন আনন্দ-উচ্ছ্বাসে সম্পন্ন হলো গ্রেটার ময়মনসিংহ অ্যাসোসিয়েশন অব পেনসিলভানিয়ার বার্ষিক বনভোজন মহাকাশে ধান চাষে চীনের যুগান্তকারী সাফল্য, খুলছে চাঁদ-মঙ্গলে কৃষির দ্বার খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে মালয়েশিয়ায় বিএনপির দোয়া ও স্মরণসভা যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়-বন্যা: ইন্ডিয়ানায় চার বছরের শিশুসহ ৬ জনের মৃত্যু পান মসলা বিজ্ঞাপন ঘিরে বিপাকে তিন তারকা, শাহরুখ-অজয়-টাইগারকে FDA-এর নোটিশ বাসা ভাড়ার অজুহাতে অভিনব লুট, খাবারে ঘুমের ওষুধ—রহস্য উদঘাটনে পুলিশ
হোম রাজনীতি ‘ইউনূস শান্তিতে নোবেল পেলেও রাষ্ট্র পরিচালনায় জিরো পেয়েছেন’

‘ইউনূস শান্তিতে নোবেল পেলেও রাষ্ট্র পরিচালনায় জিরো পেয়েছেন’

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০২:২৬ এএম, ২৬ সেপ্টেম্বর, ২০২৫ 119
‘ইউনূস শান্তিতে নোবেল পেলেও রাষ্ট্র পরিচালনায় জিরো পেয়েছেন’

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম বর্তমান সরকারের সমালোচনা করে বলেছেন, ‘প্রধান উপদেষ্টা ইউনূস বৈষম্য সৃষ্টি করেছেন। তিনি জাতিসংঘে কিছু দলকে নিয়ে সফর করেছেন, অন্যদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন। তিনি নিরপেক্ষ নয়, নিজেকে রক্ষা করতে পারেননি। সরকারপ্রধান অনেক বড় শিক্ষিত, শান্তিতে পেয়েছেন নোবেল, তবে রাষ্ট্র পরিচালনায় জিরো পেয়েছেন।’

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ফরিদপুরে ইসলামী আন্দোলন বোয়ালমারী উপজেলা শাখার আয়োজনে চৌরাস্তার মোড়ে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, গণহত্যার বিচার, পিআর অর্থাৎ সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

তিনি বলেন, ‘দেশে কিছু দালাল জরিপ প্রতিষ্ঠান রয়েছে, তারা তাদের খেয়ালখুশিমতো রিপোর্ট প্রকাশ করেন। প্রকৃত চিত্র তারা প্রকাশ করে না। তারা রিপোর্টে লেখেন, নির্বাচনে ইসলামী আন্দোলনের কোনো ভোটই নেই, মানে কোনো পার্সেন্টেজ নেই, জরিপকারীরা দালাল।

বোয়ালমারী উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ও ময়না ইউপি চেয়ারম্যান হাফেজ মাওলানা আব্দুল হক মৃধার সভাপতিত্বে ফয়জুল করিম বলেন, গত ৫৩ বছরে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। যারা ক্ষমতায় ছিল তাদের মধ্যে বিএনপি-আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশ দুর্নীতিতে বিশ্বে ছয়বার চ্যাম্পিয়ন হয়েছে। এদেশের মানুষ ওই সব রাজনৈতিক দলের কর্মকাণ্ড দেখেছেন। যে কারণে আজ সাধারণ জনতা আলেম-ওলামাদের পাশে দাঁড়িয়েছে।

তিনি বলেন, গত ৫ আগস্টের পরেই আমরা দেখেছি একটি রাজনৈতিক দলের সন্ত্রাসী ও চাঁদাবাজি কর্মকাণ্ডের মধ্য দিয়ে সাধারণ মানুষকে অতিষ্ঠ করে তুলেছে। আজ আমরা সবাই শামিল হয়েছি দেশে ইসলামিক রাষ্ট্র কায়েমের জন্য, এর মধ্য দিয়ে আলেম সমাজ রাষ্ট্রক্ষমতায় গেলে দেশের মানুষ দুর্নীতিমুক্ত হতে পারবে। কোনো বৈষম্য থাকবে না, শিক্ষা-স্বাস্থ্য বাসস্থান সবার জন্য সমানভাবে নিশ্চিত করা হবে। সব ধর্মের মানুষের নিরাপদ থাকবে। সর্বশেষ তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে যে কোনো মূল্যে পিআর পদ্ধতিতে করতে হবে জানান।

সমাবেশে অন্যদের মধ্যে ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনের খেলাফত মজলিসের প্রার্থী শাইখুল হাদীস আল্লামা শাহ আকরাম আলী, ফরিদপুর-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কেন্দ্রীয় শূরা সদস্য ড. মো. ইলিয়াস মোল্লা, ফরিদপুর-১ আসনে খেলাফত মজলিসের প্রার্থী কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি সরাফত হোসেন ও ইসলামী আন্দোলনের প্রার্থী ওয়ালিউর রহমান রাসেল, ইসলামী আন্দোলনের ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।