Columbus | ১৭ আগস্ট, ২০২৬ | ২ ভাদ্র, ১৪৩৩
সর্বশেষ খবর
খায়রুল হকের দেশত্যাগে আদালতের অনুমতি বাধ্যতামূলক ‘নতজানু পররাষ্ট্রনীতির অবসান, জাতীয় স্বার্থই এখন অগ্রাধিকার’: মাহদী আমিন চীনা বাজারে নতুন কৌশল, আলিবাবার সহায়তায় নিজস্ব এআই মডেল বানাচ্ছে অ্যাপল ইরান ইস্যু ও কিমের সঙ্গে সম্পর্ক: দক্ষিণ কোরিয়ার সঙ্গে মহড়া কমালেন ট্রাম্প রাজধানীতে কাল থেকে পিংক বাস, চালক-কন্ডাক্টরও নারী সেলেনা গোমেজের বিরুদ্ধে বিনিয়োগকারীদের মামলা বিশ্ববাজারে ফের চড়ছে স্বর্ণের দাম ঢাবিতে হল প্রাধ্যক্ষকে উদ্ধারে সংঘর্ষ, ভিপি\-জিএসসহ আহত অনেকে ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে স্মরণ, পেনসিলভেনিয়ায় শোক ও শ্রদ্ধার আয়োজন আনন্দ-উচ্ছ্বাসে সম্পন্ন হলো গ্রেটার ময়মনসিংহ অ্যাসোসিয়েশন অব পেনসিলভানিয়ার বার্ষিক বনভোজন মহাকাশে ধান চাষে চীনের যুগান্তকারী সাফল্য, খুলছে চাঁদ-মঙ্গলে কৃষির দ্বার খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে মালয়েশিয়ায় বিএনপির দোয়া ও স্মরণসভা যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়-বন্যা: ইন্ডিয়ানায় চার বছরের শিশুসহ ৬ জনের মৃত্যু পান মসলা বিজ্ঞাপন ঘিরে বিপাকে তিন তারকা, শাহরুখ-অজয়-টাইগারকে FDA-এর নোটিশ বাসা ভাড়ার অজুহাতে অভিনব লুট, খাবারে ঘুমের ওষুধ—রহস্য উদঘাটনে পুলিশ
হোম রাজনীতি আ.লীগের অংশগ্রহণে বাংলাদেশের আর কোনো নির্বাচন হবে না: সারজিস আলম

আ.লীগের অংশগ্রহণে বাংলাদেশের আর কোনো নির্বাচন হবে না: সারজিস আলম

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৬:৩১ এএম, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ 80
আ.লীগের অংশগ্রহণে বাংলাদেশের আর কোনো নির্বাচন হবে না: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের অংশগ্রহণে বাংলাদেশের আর কোনো নির্বাচন হবে না। দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ হতে হবে। আজ (বুধবার, ২৪ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জে এনসিপির সমন্বয় সভায় শেষে সাংবাদিকদের সঙ্গে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘ভারতীয় আধিপত্যবাদের অধীনে বাংলাদেশে আর কোনো নির্বাচন হবে না। সেই সঙ্গে আগামীর নতুন বাংলাদেশে আওয়ামী নির্বাচনেই অংশ নিতে পারবে না। এমনকি পৃথিবীর কোথাও বিপ্লবী ও পরাজিত ফ্যাসিস্ট একসঙ্গে রাজনীতি করতে পারে না; হয় বিপ্লবীরা থাকবে নয়তো ফ্যাসিস্ট। এক কথায় ৫ আগস্টেই বাংলাদেশর জনগণ আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড করে দিয়েছে।’

এসময় তিনি আরও বলেন, ‘নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী রাজনৈতিক নেতাদের নিরাপত্তা না দেয়াটা অন্তর্বর্তী সরকারেই দুর্বলতা যেই দুর্বলতার চিত্র সারাদেশেই দেখা যাচ্ছে।’

সারজিস আলম আরও বলেন, ‘অভ্যুত্থানে রাজপথে একসঙ্গে দাবি আদায়ের আন্দোলনের গণঅধিকার পরিষদ ও এনসিপি কাজ করেছে, মানুষ দুটি দলকে একসঙ্গে দেখতে চায়, তাই আলোচনা চলছে।’

নির্বাচন প্রশ্নে সারজিস আলম বলেন, ‘ফেব্রুয়ারিতে নির্বাচন হলে কোনো সমস্যা নেই। তবে তার আগে এই দৃশ্যমান বিচার ও জুলাই সনদের মাধ্যমে একটি গণপরিষদ নির্বাচন দিতে হবে।’

এসময় উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহবায়ক এহতেশাম হক, যুগ্ম সদস্য সচিব প্রীতম দাস, সুনামগঞ্জ জেলা এনসিপি প্রধান সমন্বয়ক দেওয়ান সাজাউর রাজার প্রমুখ।